Tuesday, June 16, 2026
Home কর্পোরেট গত অর্থবছরে ৭ নতুন দেশে বাজার বিস্তার করেছে ওয়ালটন

গত অর্থবছরে ৭ নতুন দেশে বাজার বিস্তার করেছে ওয়ালটন

বিশ্বের শীর্ষ গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে ২০২৪-২৫ অর্থবছরে নতুন সাতটি দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করেছে প্রতিষ্ঠানটি।

ওয়ালটনের গ্লোবাল বিজনেস শাখার তথ্য অনুযায়ী, সম্প্রসারিত নতুন দেশগুলো হলো—উত্তর ও মধ্য আমেরিকার বার্বাডোস, ওশেনিয়ার ফিজি ও ভানুয়াতু, আফ্রিকার ক্যামেরুন ও ক্যাপভার্ড এবং এশিয়ার শ্রীলঙ্কা ও সিঙ্গাপুর।

গ্লোবাল বিজনেস ডিভিশনের প্রধান আব্দুর রউফ জানান, আধুনিক প্রযুক্তি, টেকসই মান, বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পণ্য এবং মূল্য প্রতিযোগিতায় অগ্রগামী থাকার ফলে আন্তর্জাতিক বাজারে দ্রুত আস্থা অর্জন করছে ওয়ালটন। উন্নত বিশ্বের বাজারে প্রবেশের লক্ষ্যে ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ায় সম্প্রসারণ চলছে।

ওয়ালটন দক্ষিণ কোরিয়ায় গ্লোবাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার স্থাপন করেছে, যেখানে বৈশ্বিক চাহিদা ও আবহাওয়ার উপযোগী পণ্য উদ্ভাবনে গবেষণা হচ্ছে। বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি দেশে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন পণ্য রপ্তানি হচ্ছে।

ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন, কম্প্রেসরসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যে দেশ-বিদেশে সমান জনপ্রিয় ওয়ালটন বিনিয়োগকারীদের কাছেও আস্থার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

মেক্সিকোর আন্তর্জাতিক স্থাপত্য প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা। মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি (ইউএনএএম)-এর স্থাপত্য অনুষদ এবং বিখ্যাত লুইস ব্যারাগান ওয়ার্কশপের...

Recent Comments