Thursday, June 25, 2026
Home কর্পোরেট কুষ্টিয়ায় এনসিসি ব্যাংকের “বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ”

কুষ্টিয়ায় এনসিসি ব্যাংকের “বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ”

এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কুষ্টিয়ার ৫০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিতরণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।

এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম এর সভাপতিত্বে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুষ্টিয়া জেলার প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন প্রকারের বীজ, সার ও কীটনাশক বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. হায়াত মাহ্মুদ এবং ওয়েব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মহসীন আলী এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, অন্যানের মধ্যে এনসিসি ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সেক্রেটারি মোঃ মনিরুল আলম, সিআরএম ডিভিশন এর এসভিপি মুহাম্মদ শাহিদুল ইসলামসহ কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ বিতরণের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান। কুষ্টিয়া জেলার প্রান্তিক কৃষকরা এনসিসি ব্যাংকের এই কার্যক্রমের মাধ্যমে উপকৃত হবে এবং অত্র এলাকার কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে এই কার্যক্রম সহায়ক হবে বলে তাঁরা আশাপ্রকাশ করেন।

এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম বলেন, এনসিসি ব্যাংক প্রধানমন্ত্রীর ঘোষিত দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের প্রতি ইঞ্চি জায়গা চাষযোগ্য করে গড়ে তোলার জন্য সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এনসিসি ব্যাংক কৃষকদের পাশে দাড়িয়েছে। ভবিষ্যতে কৃষি যন্ত্রপাতিসহ আরও উন্নত প্রযুক্তির যন্ত্রাংশ কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চার্টার্ড লাইফের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠিত...

ডিবিএল গ্রুপের ২ কোম্পানিকে পুঁজিবাজারে আনবে শান্তা ইক্যুইটি

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ তাদের ‌আরও দুটি কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

Recent Comments