Friday, June 26, 2026
Home পুঁজিবাজার ডিএসইতে কমলেও সিএসইতে লেনদেন বেড়েছে

ডিএসইতে কমলেও সিএসইতে লেনদেন বেড়েছে

দেশের শেয়ারবাজারে বুধবার (২৭ সেপ্টেম্বর) সূচকের মিশ্রপ্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তা বেড়েছে। বাজারে অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে শূন্য দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক শূন্য দশমিক ০৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৯ পয়েন্টে, ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩০২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭০টি কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ৭৮টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ৪২২ কোটি ৩০ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৫০ কোটি ১ লাখ টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৮০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসসিএক্স ২ পয়েন্ট কমে ১১ হাজার ১০৮ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৫৮ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৪৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত আছে ৫৩ টির। দিন শেষে সিএসইতে ৫০ কোটি ৮৩ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মাছ-মুরগি-সবজির দাম ঊর্ধ্বমুখী, স্বস্তিহীন কাঁচাবাজার

রাজধানীর কাঁচাবাজারে ক্রেতাদের জন্য স্বস্তির কোনো খবর নেই। গত এক সপ্তাহে বেশিরভাগ পণ্যের দামে বড় ধরনের পরিবর্তন না এলেও মাছ, মুরগি ও অধিকাংশ সবজিই...

রক্তাক্ত কারবালার সংক্ষিপ্ত ইতিহাস

কারবালা সংশ্লিষ্ট ইতিহাস সম্পর্কে অত্যন্ত সংক্ষেপে জুবাইর ইবনে বাক্কার (রহ.) বলেন, হোসাইন ইবনে আলী (রা.) চতুর্থ হিজরির শাবান মাসের ৫ তারিখে জন্মগ্রহণ করেন। আর...

ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন ভারতীয় হাইকমিশনার

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদে‌শিদের জন্য খুলছে ভারতের পর্যটন ভিসা। আগামী রবিবার (২৮ জুন) থেকে বাংলাদেশিদের জন্য দেশটির পর্যটন ভিসা চালু...

আরএকে সিরামিকসের ঋণমান ‘এএ মাইনাস’

পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-২’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ...

Recent Comments