Friday, June 12, 2026
Home কর্পোরেট আইএফআইসি ব্যাংকের সব শাখা-উপশাখায় জমা দেওয়া যাবে পেনশন স্কিমের টাকা

আইএফআইসি ব্যাংকের সব শাখা-উপশাখায় জমা দেওয়া যাবে পেনশন স্কিমের টাকা

আইএফআইসি ব্যাংক পিএলসি এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে আইএফআইসি ব্যাংকের ১৪০০ এর বেশি শাখা-উপশাখায় যেকোনো ব্যক্তি সর্বজনীন পেনশন স্কিমের প্রিমিয়ামের টাকা জমা দিতে পারবেন।

সোমবার (২৮ জুলাই ২০২৫) রাজধানীর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মেলন কক্ষে এ সংশ্লিষ্ট সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান জনাব মো. মহিউদ্দীন খান এবং আইএফআইসি ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা সমঝোতা স্মারকটি স্বাক্ষর ও বিনিময় করেন।

এ সময় অনুষ্ঠানে জনাব মো. গোলাম মোস্তফা, সদস্য, অর্থব্যবস্থাপনা, জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং আইএফআইসি ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক জনাব মো. মনিতুর রহমান উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

‘শাহজালাল-শাহপরান মাজারের আয়-ব্যয়ের হিসাব দিতে হবে’

সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে মাজারে প্রাপ্ত দান-অনুদানের সুনির্দিষ্ট হিসাব সংরক্ষণ না...

হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ গুলিবিদ্ধ

রাজধানীর হাতিরঝিল এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে কাইল্যা পলাশ। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।...

দেশে এলেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

গত ২৭ এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগের ঘোষণা দেয়। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী আজ দেশে...

৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেছেন, আগামী অর্থবছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এছাড়া বিভিন্ন সামাজিক ভাতা...

Recent Comments