Tuesday, June 16, 2026
Home জাতীয় সোহাগ হত্যা তদন্তে বেরিয়ে আসছে অজানা তথ্য

সোহাগ হত্যা তদন্তে বেরিয়ে আসছে অজানা তথ্য

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের নেপথ্যে উঠে এসেছে ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্বশত্রুতার চাঞ্চল্যকর তথ্য। আদালতে দেওয়া স্বীকারোক্তিতে মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মহিন দাবি করেছেন, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তিনি নন, বরং পলাতক আসামি সারওয়ার হোসেন টিটু এই হামলার মূল হোতা।

রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালতে দেওয়া জবানবন্দিতে মহিন বলেন, সোহাগের সঙ্গে তার কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। বরং দীর্ঘদিন ধরে টিটুর সঙ্গে সোহাগের ব্যবসায়িক দ্বন্দ্ব চলছিল। ঘটনার দিন সোহাগকে হুমকি দিতে গিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে টিটু, মহিন, টিটন গাজী, আলমগীর, সজীব ব্যাপারীসহ অন্যরা মিলে সোহাগকে মারধর করে হত্যা করে।

মহিনের ভাষ্যমতে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সোহাগ এলাকায় ভাঙারি ব্যবসার একচ্ছত্র নিয়ন্ত্রণে ছিলেন। সেই সময়ে মহিন ও টিটন ব্যবসা থেকে বঞ্চিত হন এবং সোহাগের ‘প্রভাবশালী রাজনৈতিক সম্পর্ক’ ব্যবহার করে তারা বহুবার হয়রানির শিকার হন। সরকার পরিবর্তনের পর মহিন-টিটন ব্যবসায় নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করতে চাইলে সোহাগকে চাপ দিতে থাকেন। এরই ধারাবাহিকতায় ঘটে সোহাগ হত্যা।

হত্যাকাণ্ডে পাথর দিয়ে আঘাতের বিষয়ে মহিন জানান, অংশগ্রহণকারীরা প্রত্যেকেই সোহাগের ওপর ক্ষুব্ধ ছিলেন। অতীতে সোহাগ তাদের অনেককেই লাঞ্ছিত করেছেন বলে দাবি করেন তিনি।

এ মামলার পলাতক প্রধান পরিকল্পনাকারী সারওয়ার হোসেন টিটুকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। এখন পর্যন্ত মামলায় ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে পাঁচজন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

কোতোয়ালি থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, গ্রেফতার আসামিদের দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে। বাকি আসামিদের গ্রেফতার এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments