এবি ব্যাংকের পাহাড়তলী শাখা এখন চট্টগ্রামের আকবরশাহ থানার এ.কে. খান মোড় এলাকায় গ্রীন গুলবাহার টাওয়ারে নতুন ঠিকানায় চালু হয়েছে।
রবিবার (১৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে এবি ব্যাংক বিষয়টি নিশ্চিত করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মিজানুর রহমান ঢাকার প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ঠিকানায় এই শাখার উদ্বোধন করেন।
নতুন এই শাখায় আধুনিক ব্যাংকিং সেবা থাকবে বলে জানিয়েছেন তিনি। এ সময় ব্যাংকের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ঠিকানায় স্থানান্তরের মাধ্যমে গ্রাহকসেবায় আরও গতি আসবে এবং এলাকার মানুষ সহজেই ব্যাংকিং সুবিধা নিতে পারবেন।


