Monday, June 15, 2026
Home কর্পোরেট মিডল্যান্ড ব্যাংকের বনানী শাখা এখন কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে

মিডল্যান্ড ব্যাংকের বনানী শাখা এখন কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে

মিডল্যান্ড ব্যাংক পিএলসির (এমডিবি) বনানী শাখা ১১ নম্বর সড়ক থেকে কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে স্থানান্তর করা হয়েছে। শাখাটির বর্তমান ঠিকানা নীলুফার হাইটস (লেভেল ১), হোল্ডিং নম্বর বি ৫২, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা ১২১৩।

সোমবার (৭ জুলাই) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে স্থানান্তরিত শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন, সিনিয়র ম্যানেজমেন্ট টিম ও বনানী শাখার শাখা ব্যবস্থাপক মোস্তফা মাইনুল হাসান।

এমডি ও সিইও তার বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত শাখার গ্রাহক এবং স্থানীয় ব্যক্তিদের ধন্যবাদ জানান। শাখাটি সফল করতে গ্রাহকদের আন্তরিক সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলার মাধ্যমে ব্যাংকের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্যও অনুরোধ করেন এবং শাখা কর্মকর্তাদের গ্রাহকদের আরও সর্বোত্তম পরিষেবা প্রদানের পরামর্শ দেন।

ব্যবস্থাপনা পরিচালক গ্রাহকদের ব্যাংকের বিনামূল্যে ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লিকেশন ‘মিডল্যান্ড অনলাইন’ ব্যবহার করার এবং যে কোনো স্থান থেকে, যে কোনো সময় নিরাপদ, সুরক্ষিত এবং আধুনিক ব্যাংকিং পরিষেবা উপভোগ করার পরামর্শ দেন।

অনুষ্ঠানের শুরুতে ব্যাংক এবং দেশের কল্যাণ, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. রাশাদুল আনোয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ...

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত  কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায়...

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে এবিবি’র স্বাগত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ব্যাংকটির জন্য নতুনভাবে যাত্রা শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ...

Recent Comments