Monday, June 15, 2026
Home পুঁজিবাজার ব্যাংক এশিয়ার ঋণমান প্রকাশ

ব্যাংক এশিয়ার ঋণমান প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসি সর্বশেষ ঋণমান প্রকাশ করেছে। দেশের অন্যতম শীর্ষ ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল) ব্যাংকটির ঋণমান নিরুপণ (Credit Rating) করেছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে ‌এই মান নিরুপণ করা হয়েছে।

সূত্র অনুসারে, স্বল্প মেয়াদে ব্যাংক এশিয়া পিএলসি’র ঋণমান এসটি-ওয়ান। এই ঋণমান ব্যাংকটির পর্যাপ্ত তারল্য ও সব ধরনের দায় পরিশোধের নিশ্চয়তাময় সামর্থ্যের প্রতিফলন।

আর দীর্ঘ মেয়াদে ঋণমান হচ্ছে-এএ প্লাস। এর অর্থ ব্যাংকটির উচ্চ মান, উচ্চতর নিরাপত্তা ও সাউন্ড ক্রেডিট প্রোফাইল। ঝুঁকি হচ্ছে মাঝারি।

আগামী বছরের (২০২৬) ১ জুলাই পর্যন্ত এই ঋণমান বহাল থাকবে।

উল্লেখ, ব্যাংক এশিয়া পিএলসি ২০০৪ সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ২৮২ কোটি ৪৯ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ারের ৫১ দশমিক ৪৩ শতাংশ উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকদের হাতে; প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ৩৯ দশমিক ৩৪ শতাংশ শেয়ার। অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৯ দশমিক ২৩ শতাংশ শেয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ...

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত  কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায়...

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে এবিবি’র স্বাগত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ব্যাংকটির জন্য নতুনভাবে যাত্রা শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ...

Recent Comments