Saturday, June 27, 2026
Home বিবিধ দারিদ্র্য বিমোচনে ৩৬ পরিবারের পাশে শফিউদ্দিন শামীম

দারিদ্র্য বিমোচনে ৩৬ পরিবারের পাশে শফিউদ্দিন শামীম

দারিদ্র্য দূরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বরুড়া উপজেলার খোশবাস দক্ষিণ ইউনিয়নের ৩৬ টি পরিবারে এ. জেড. এম. শফিউদ্দিন শামীমের সহায়তা।

কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতিকে মনোনয়ন প্রত্যাশী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ. জেড. এম. শফিউদ্দিন (শামীম) এর অর্থায়নে কর্মহীন মানুষের কর্মসংস্থান ও দারিদ্র বিমোচনের জন্য সামাজিক দায়বদ্ধতার আওতায় অটো-রিক্সা, সেলাইমেশিন, সন্তান সম্ভবা মায়েদের জন্য মাতৃত্বকালীন অনুদান, দরিদ্র রোগীদের চিকিৎসা, মসজিদ-মন্দিরে সহায়তা এবং এলাকার প্রবীণ ও ত্যাগী আওয়ামী লীগ নেতাদের সম্মাননা সহ বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর, ২০২৩) বিকেলে মহেশপুর পুরান বাজার সংলগ্ন মাঠে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ৯ জন কর্মহীন অসহায় পুরুষ কে ১ টি করে অটো রিকশা, ৯ জন অসহায় নারী কে ১ টি করে সেলাই মেশিন, ৯ জন অসুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা, ৯ জন সন্তান সম্ভবা দুস্থ নারী কে মাতৃত্বকালীন ভাতা, ২২ জন ত্যাগী ও প্রবীণ আওয়ামী লীগ নেতাকে সম্মাননা ও উপহার এবং ৭ টি মসজিদ ও ২ টি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে খোশবাস দক্ষিণ ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ. জেড. এম. শফিউদ্দিন (শামীম)।

অসহায়ত্ব ও অস্বচ্ছলতায় জীবনের শেষ সময়েও মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছেন যারা, সহায়সম্বলহীন দুস্থ মহিলাদের দুর্দশা, প্রসূতি মায়েদের স্বাস্থ্যগত বিষয় এবং চরম দারিদ্রতার কষাঘাতে চিকিৎসা করাতে পারছেন না যারা তাদের জন্য এমন মানবিক উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয় কাজ বলে জানিয়েছেন এলাকার সুধী জনেরা।

চিকিৎসা সহায়তা নিতে আসা জনৈক সাহায্যপ্রার্থীর পিতা বলেন, অভাবের সংসারে বাচ্চাদের দুইবেলা পেটভরে খাবার দিতে পারতাম না, সেখানে সন্তানের চিকিৎসা নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম। শামীম ভাইয়ের সাহায্যে এখন বাচ্চাকে ভালো করে চিকিৎসা করাতে পারবো।

এ. জেড. এম. শফিউদ্দিন (শামীম) প্রধান অতিথির বক্তব্যে বলেন আমরা পরনির্ভরশীলতা কমাতে এবং আত্নকর্মসংস্থানের ব্যবস্থা করতে, সন্তান সম্ভবা মা ও অনাগত সন্তানের স্বাস্থ্য, দারীদ্রের চরম কষাঘাতে যারা চিকিৎসা করাতে পারছেন না তাদের কথা চিন্তা করে, তাদের পাশে থাকার জন্য এ ধরনের সাহায্যের উদ্যোগ নিয়েছি। এ ছাড়াও আমাদের দলের অনেক প্রবীণ ও ত্যাগী নেতা রয়েছেন যারা নি:স্বার্থ ভাবে দলের জন্য শ্রম দিয়েছেন, নিজের টাকা খরচ করে দলের জন্য কাজ করেছেন। আমি আজ এই অনুষ্ঠানে তাঁদেরকে সম্মাননা দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ইতিমধ্যে উপজেলার আগানগর, পয়ালগাছা, শিলমুড়ি(দ:), খোশবাস (উ:) ও শাকপুর ইউনিয়নে অনুদান বিতরণ সম্পন্ন হয়েছে, পর্যায়ক্রমে বরুড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, অসচ্ছল মানুষকে স্বাবলম্বী করা, দারিদ্র্য দূরীকরণ, বেকারত্ব হ্রাস, দক্ষ জনশক্তি গড়ে তোলা ও কর্মসংস্থান সৃষ্টি আমার এবং এস কিউ ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে আমার পরিবার গত ৩০ বছর ধরে নানা কর্মসূচি পালন করে আসছে।

তিনি আরও বলেন গত সাড়ে ১৪ বছরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শাসনামলে অর্থনীতির প্রায় সব সূচকে বাংলাদেশ উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছে রাষ্ট্রের প্রতিটি নাগরিক। শিক্ষা, স্বাস্থ্য, মাথাপিছু আয়, নাগরিক সেবা ও নানামুখি সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে বদলে গেছে জীবনযাত্রার মান। বাস্তবায়িত ও চলমান বিভিন্ন মেগা প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এখন অপ্রতিরোধ্য। পায়রা সমুদ্রবন্দর, পদ্মা সেতু, মেট্রোরেল, বিমানবন্দর থেকে যাত্রাবাড়ীর অদূরে কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুবিধা এখন ভোগ করছে দেশের মানুষ। চট্টগ্রামে খুব দ্রুতই চালু হবে কর্ণফুলী টানেল। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ আরও কয়েকটি চলমান বড় প্রকল্প সমাপ্ত হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি আধুনিক রাষ্ট্রে পরিনত হবে।

আমি ব্যাক্তিগত ভাবে এবং আমাদের এস কিউ ফাউন্ডেশন কর্তৃক কুমিল্লা দক্ষিণ তথা বরুড়ায় খাদ্য, শিক্ষা, চিকিৎসা, আবাসন সহ বহুমুখী সহায়তা কার্যক্রমের মাধ্যমে মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছি আপনারা যদি এই উদ্যোগে আমার পাশে থাকেন তবে বরুড়া হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ক্ষুধা-দারিদ্র্য-শোষণ-বঞ্চনা ও দূর্নীতিমুক্ত একটি উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অন্যতম উপজেলা। তাই আসুন আমরা সকলে মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও আধুনিকায়নের ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ও তার দলকে জয়যুক্ত করে আবারও নির্বাচিত করি।

উল্লেখ্য সম্প্রতি শফিউদ্দিন শামীম সরকারের একজন উন্নয়ন প্রচার ফেরীওয়ালা হিসেবে আওয়ামী লীগ সরকারের বহুমাত্রিক উন্নয়ন কর্মকাণ্ড, সাফল্য এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমুহ প্রান্তিক জনসাধারণের মাঝে ব্যাপকভাবে তুলে ধরার উদ্দেশ্যে বরুড়া পৌরসভার হাসপাতাল রোডে একটি স্মার্ট এলইডি ইলেকট্রনিক বিলবোর্ড স্থাপন করেছেন এবং ভ্রাম্যমাণ স্মার্ট এলইডি ভ্যান এর মাধ্যমে কুমিল্লা দক্ষিনের বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শনীর ব্যবস্থা করেছেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবু তাহের, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান, বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বরুড়া উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি মো: কামাল হোসেন, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজর সাবেক ভিপি ও আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান বাবুল, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু, বরুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, বরুড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী মহিলালীগের যুগ্ম-আহবায়ক কামরুন নাহার শিখা, বরুড়া উপজেলা আওয়ামী লীগ এর দপ্তর সম্পাদক মমিনুল হক, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন মিহির, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফরহাদ হোসেন ও বরুড়া পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনুয়ারা বেগম প্রমুখ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর রোববার (২৮ জুন) থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন। বৃহস্পতিবার (২৫ জুন) এই ঘোষণা দেন ঢাকায়...

Recent Comments