Saturday, June 27, 2026
Home আন্তর্জাতিক ব্রাজিলে বৃষ্টি-ধস, বন্যায় নিহত ২১

ব্রাজিলে বৃষ্টি-ধস, বন্যায় নিহত ২১

ব্রাজিলে প্রবল বৃষ্টির পর ধস ও বন্যায় এখন পর্যন্ত ২১ জন মারা গেছেন। প্রায় ছয় হাজার মানুষকে বাড়ি ছাড়তে হয়েছে। খবর ডয়েচে ভেলের

সরকারি মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণ ব্রাজিল ভয়াবহ বন্যার কবলে পড়েছে। অন্তত ২১ জন মারা গেছেন। রিও গ্র্যান্ডে ডো সুলেতে ২৪ ঘণ্টারও কম সময়ে ১২ ইঞ্চির বেশি বৃষ্টি পড়েছে।

তিনি জানান, পানি কিছুটা কমার পর সেখানে ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সবমিলিয়ে বন্যা ও ধসে ২১ জন মারা গেছেন। কয়েকশ মানুষের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না।

লুয়ানা দা লুজ শহরের এক বাসন্দা বলেছেন, ‘সকাল থেকে বন্যার জল বাড়িতে ঢুকে পড়েছে। আমরা উঁচু জায়গায় জিনিসপত্র রাখতে শুরু করি। তাতেও কোনো লাভ হয়নি।’

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা জানান, তিনি ও তার সরকার সাধারণ মানুষের পাশে আছে। সরকার তাদের সবরকম সাহায্য করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর রোববার (২৮ জুন) থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন। বৃহস্পতিবার (২৫ জুন) এই ঘোষণা দেন ঢাকায়...

Recent Comments