Friday, May 1, 2026
Home কর্পোরেট কমিউনিটি ব্যাংক ও হোটেল সারিনার মধ্যে চুক্তি স্বাক্ষর

কমিউনিটি ব্যাংক ও হোটেল সারিনার মধ্যে চুক্তি স্বাক্ষর

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও হোটেল সারিনার মধ্যে ক্রেডিট কার্ড সেবাসংক্রান্ত একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় কমিউনিটি ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং হোটেল সারিনার মহাব্যবস্থাপক চান্না একনায়েকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর ও চুক্তিপত্র বিনিময় করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব বিজনেস ও হেড অব করপোরেট ব্যাংকিং (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব কার্ডস জাহির আহমেদ, হেড অব এডিসি ও হেড অব এমডিস কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান এবং হোটেল সারিনার পরিচালক (মার্কেটিং) সাইয়্যেদ মেহরান হোসাইনসহ উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ নির্বাহীরা। চুক্তির আওতায় কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা হোটেল সারিনার রুম, রেস্টুরেন্ট ও অন্যান্য পরিষেবার ওপর বিশেষ ছাড় পাবেন। এছাড়া রয়েছে বছরব্যাপী ‘বাই ওয়ান, গেট ওয়ান’ অফার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

৬ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট ছয়দিন বন্ধ থাকার পর পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। শুক্রবার (১ মে) ভোর ৪টা ২২ মিনিটে মেরামত...

১১ মাসের জেল জীবনে বদলে গেছেন অভিনেতা সিদ্দিক

এক সময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান দীর্ঘ কারাবাসের পর যেন নতুন এক জীবন নিয়ে ফিরেছেন! দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১১...

প্রথম প্রান্তিক সিটি ব্যাংকের নিট মুনাফায় ১৬২ শতাংশ প্রবৃদ্ধি

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ২৪১ কোটি টাকা নিট মুনাফা করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা...

রানারের ৫০ লাখ শেয়ার বিক্রি করেছে ব্রামার ফ্রন্টিয়ার

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসির ৫০ লাখ শেয়ার পূর্ব ঘোষণা অনুসারে বিক্রি সম্পন্ন করেছে মরিশাসে নিবন্ধিত ব্রামার ফন্ট্রিয়ার পিই টু (মরিশাস) লিমিটেড। সুইডেনভিত্তিক ব্রামার...

Recent Comments