Monday, May 25, 2026
Home পুঁজিবাজার ডিএসইর নতুন সিটিও আসিফুর রহমান

ডিএসইর নতুন সিটিও আসিফুর রহমান

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) হিসেবে যোগদান করেছেন দেশী বিদেশী বিভিন্ন স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠানে প্রযুক্তি বিষয়ক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব ড. মোঃ আসিফুর রহমান। আজ (২ জুলাই) ডিএসইতে যোগ দিয়েছেন তিনি।

ড. আসিফ বিভিন্ন দেশী ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি বিভাগে দীর্ঘদিন সফলতার সাথে কাজ করেছেন। তিনি ২০১৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আশা ইন্টারন্যাশনাল গ্রুপ পিএলসিএর প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) হিসেবে দায়িত্ব পালন করেন। এর পূর্বে তিনি ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত স্মার্ট সার্ভিস টেকনোলজিস কোম্পানি লি. (Fukuoka, Japan)-এর ওভারসিজ অপারেশন্স-এর হেড হিসেবে দায়িত্ব পালন করেন।

দায়িত্ব পালনকালে তিনি আটটি কোম্পানি এবং অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, মায়ানমার ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সাথে অংশীদারিত্ব তৈরি করেন। তিনি ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত কিউশ্যু বিশ্ববিদ্যালয় (Kyushu University), জাপান-এর সিস্টেম এলএসআই রিসার্স সেন্টার-এর রিসার্স ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন।

তার বৈচিত্র্যময় কর্মজীবনে তিনি আশা এবং আশা ইন্টারন্যাশনাল-এ ডিরেক্টর আইটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক-এ সহযোগী অধ্যাপক, অ্যানজেলনেট টেকনোলজিস আইএনসি. (ইউএস্এ)-এর ঢাকা অফিসের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ওয়ার্ল্ড ব্যাংক এর ETAC Data Computerization Project-এর এসিস্টেন্ট প্রোগ্রামার ও FAO Andre Mayer Fellowship Project-এর কম্পিউটার কনসালটেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যাান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ব্যাচের ছাত্র হিসেবে ১৯৯৪ সালে বিএসসি, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করেন। তিনি জাপানে কিউশ্যু বিশ্ববিদ্যালয় (Kyushu University) জাপান থেকে ডক্টর অব ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। তিনি বুয়েট গ্রাজুয়েট ক্লাব লিমিটেড ও বুয়েট এলামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য। তার ফাইন্যান্সিয়াল মার্কেটের ব্লক চে্ইন, এআই ও মেশিন লার্নিং এপ্লিকেশন্স এবং ফাইন্যান্সিং মডেলিং-এর জন্য হাই পারফরমেন্স কম্পিউটিং আর্কিটেকচার ও স্কেলেবল সিস্টেম দক্ষতা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ঈদের দিনসহ বজ্রবৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি...

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে...

হজে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চাইলেন ধর্মমন্ত্রী

পবিত্র হজ পালনে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের কাছে দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সফলতা কামনায় বিশেষ দোয়া চেয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন...

শেয়ারবাজারে আসার প্রক্রিয়া শুরু করেছে বিআরবি ক্যাবল

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (আইসিএমএল) সঙ্গে একটি চুক্তি...

Recent Comments