Monday, May 25, 2026
Home জাতীয় শাহজালাল বিমানবন্দরে ভিআইপিদের লাগেজ তল্লাশিতে অধিকতর মনোযোগের নির্দেশ

শাহজালাল বিমানবন্দরে ভিআইপিদের লাগেজ তল্লাশিতে অধিকতর মনোযোগের নির্দেশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কর্তৃপক্ষ নতুন করে ছয়টি অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, সর্বশেষ নিরাপত্তা পর্যালোচনায় কিছু বাড়তি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে ভিআইপি ও ভিভিআইপি যাত্রীদের ব্যাগেজ স্ক্রিনিংয়ে এখন থেকে আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাগুলো হচ্ছে:

১. ভিআইপি ও ভিভিআইপি ব্যাগ স্ক্রিনিংয়ে অধিকতর মনোযোগ প্রদান।
২. এভিয়েশন সিকিউরিটি (AVSEC) সদস্যদের নিয়মিত সচেতনতামূলক ব্রিফিং ও নির্দেশনা প্রদান।
৩. সিসিটিভি মনিটরিং টিমকে বিশেষ নজরদারির নির্দেশনা প্রদান।
৪. মেটাল ডিটেক্টর ও এক্স-রে মেশিনে স্ক্যানের পর ‘হাই রিস্ক’ ব্যাগের ক্ষেত্রে ম্যানুয়াল তল্লাশি বাধ্যতামূলক।
৫. আগ্নেয়াস্ত্র বহনকারীদের জন্য বিমানবন্দরে প্রবেশের আগে পূর্বানুমতি নিশ্চিতকরণ এবং রেকর্ড সংরক্ষণ।
৬. কোনো ধরনের ‘সিকিউরিটি ব্রিচ’ ঘটলে সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে তদন্ত কমিটি গঠন এবং তাৎক্ষণিক প্রতিরোধমূলক নির্দেশনা প্রদান।

বিমানবন্দরের একজন কর্মকর্তা বলেন, “নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। একটুও শিথিলতা নয়। সকল স্তরে দায়িত্বশীলতা ও তদারকি আরও বাড়ানো হয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ঈদের দিনসহ বজ্রবৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি...

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে...

হজে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চাইলেন ধর্মমন্ত্রী

পবিত্র হজ পালনে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের কাছে দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সফলতা কামনায় বিশেষ দোয়া চেয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন...

শেয়ারবাজারে আসার প্রক্রিয়া শুরু করেছে বিআরবি ক্যাবল

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (আইসিএমএল) সঙ্গে একটি চুক্তি...

Recent Comments