Monday, May 25, 2026
Home অর্থ-বানিজ্য মঙ্গলবার বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন

মঙ্গলবার বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন

দেশের সব ব্যাংকে ‘ব্যাংক হলিডে’ পালিত হবে। এই উপলক্ষে মঙ্গলবার (১ জুলাই) ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে সারাদেশে। একইসঙ্গে বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও। তবে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয় ও জরুরি কিছু শাখা সীমিত পরিসরে খোলা থাকবে শুধুমাত্র প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত কাজের জন্য।

বাংলাদেশ ব্যাংকের সূত্র জানিয়েছে, প্রতিবছর ১ জুলাইকে অর্ধবার্ষিক সমাপ্তি হিসেবে বিবেচনা করে ব্যাংক খাত। বছরের প্রথম ছয় মাসের হিসাব মিলিয়ে ব্যাংকগুলো অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে এদিন। এই জটিল এবং সময়সাপেক্ষ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে ১ জুলাইকে ব্যাংক হলিডে হিসেবে ঘোষণা করা হয়।

এ কারণে এদিন কোনো ব্যাংক শাখা থেকে টাকা জমা বা উত্তোলন করা যাবে না। বন্ধ থাকবে চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে অর্ডার, এটিএম থেকে নগদ উত্তোলন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনসহ অন্যান্য সব ধরনের লেনদেন।

বাংলাদেশ ব্যাংক এবং বাছাই করা কিছু বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা থাকলেও সেগুলোতে কেবল অভ্যন্তরীণ হিসাবরক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে। গ্রাহকসেবা এই দিন বন্ধ থাকবে। ব্যাংকের পাশাপাশি শেয়ারবাজারও এদিন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। কারণ, শেয়ারবাজারের বেশিরভাগ লেনদেনই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হয়, ফলে ব্যাংক বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই পুঁজিবাজারেও লেনদেন সম্ভব হয় না।

উল্লেখযোগ্য যে, প্রতিবছর ৩১ ডিসেম্বরও একইভাবে বার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরির জন্য ব্যাংক হলিডে পালিত হয়। তখনও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয় ব্যাংক ও শেয়ারবাজারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ঈদের দিনসহ বজ্রবৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি...

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে...

হজে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চাইলেন ধর্মমন্ত্রী

পবিত্র হজ পালনে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের কাছে দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সফলতা কামনায় বিশেষ দোয়া চেয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন...

শেয়ারবাজারে আসার প্রক্রিয়া শুরু করেছে বিআরবি ক্যাবল

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (আইসিএমএল) সঙ্গে একটি চুক্তি...

Recent Comments