Monday, May 25, 2026
Home পুঁজিবাজার কারখানা সম্প্রসারণে ২১ কোটি টাকার জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

কারখানা সম্প্রসারণে ২১ কোটি টাকার জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

শেয়ারবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালনা বোর্ড ভবিষ্যতে কারখানা সম্প্রসারণে গাজীপুর ও নারায়ণগঞ্জে ৭০২ ডেসিমেলের বেশি জমি কিনছে । এর মধ্যে সবচেয়ে বেশি জমি কেনা হচ্ছে গাজীপুরের কালীগঞ্জে। গতকাল রোববার (২৯ জুন) জমিতে বিনিয়োগের এ তথ্য শেয়ারধারীদের জানানো হয়েছে।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি বিনিয়োগকারীদের জানিয়েছে, তারা গাজীপুরের কালীগঞ্জে ৬৬৮ ডেসিমেল জমি কিনবে। তাতে খরচ হবে ২০ কোটি টাকা। এর বাইরে নারায়ণগঞ্জের কাঁচপুরে সাড়ে ৩৩ ডেসিমেল জমি কিনবে। কাঁচপুরে এ জমি কিনতে কোম্পানিটি বিনিয়োগ করবে ১ কোটি ১৭ লাখ টাকার বেশি। আলাদাভাবে চার ভাগে এসব জমি কেনা হবে। অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নামেই এসব জমি কেনার কথা জানিয়েছে কোম্পানিটি। ভিন্ন ভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে এসব জমি কেনা হবে।

ডিএসইর তথ্য অনুযায়ী, প্রায় ২০০ কোটি টাকার মূলধনি এ কোম্পানির শেয়ারের সংখ্যা ১৯ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৮৮৬। গত মে মাস শেষে কোম্পানিটির শেয়ারের ৩২ শতাংশ উদ্যোক্তা–পরিচালকদের হাতে, ৩৪ শতাংশ বিদেশি বিনিয়োগকারীর হাতে, ২১ শতাংশ প্রাতিষ্ঠানিক ও ১৩ শতাংশ ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীদের হাতে ছিল।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত ২০২৩–২৪ অর্থবছরে কোম্পানিটি প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকার ব্যবসা করেছে। সব ধরনের খরচ ও কর বাদ দেওয়ার পর কোম্পানিটি এ সময়ে মুনাফা করেছে ১৮৩ কোটি টাকা। চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই–মার্চ) কোম্পানিটি ব্যবসা করেছে ২ হাজার ১৪৩ কোটি টাকার। তার বিপরীতে এ সময়ে সব ধরনের খরচ ও কর বাদ দেওয়ার পর কোম্পানিটি মুনাফা করেছে প্রায় ১৫৯ কোটি টাকা। এর মধ্যে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি–মার্চ) কোম্পানিটি ব্যবসা করেছে প্রায় ৬৫৩ কোটি টাকার। এর বিপরীতে নিট মুনাফা করে প্রায় ৪৩ কোটি টাকা।

এদিকে কারখানা সম্প্রসারণে জমিতে বিনিয়োগের ঘোষণার দিনে ঢাকার বাজারে গতকাল রোববার কোম্পানিটির শেয়ারের দাম আড়াই টাকা বা প্রায় ২ শতাংশ বেড়েছে। দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ১৫২ টাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ঈদের দিনসহ বজ্রবৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি...

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে...

হজে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চাইলেন ধর্মমন্ত্রী

পবিত্র হজ পালনে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের কাছে দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সফলতা কামনায় বিশেষ দোয়া চেয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন...

শেয়ারবাজারে আসার প্রক্রিয়া শুরু করেছে বিআরবি ক্যাবল

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (আইসিএমএল) সঙ্গে একটি চুক্তি...

Recent Comments