Monday, April 20, 2026
Home জাতীয় গাড়ি না দেখেও ফিটনেস সার্টিফিকেট দেয় বিআরটিএ

গাড়ি না দেখেও ফিটনেস সার্টিফিকেট দেয় বিআরটিএ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট দল। ছদ্মবেশে অভিযানকালে ঘুষ দাবি ও গ্রাহক হয়রানির অভিযোগের সত্যতা পায় দুদক টিম।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সংস্থাটির (জনসংযোগ) কর্মকর্তা উপপরিচালক মুহাম্মদ আরিফ সাদেক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, ‘গাড়ি না দেখেও ফিটনেস সার্টিফিকেট দেয় বিআরটিএ’ এমন অভিযোগের ভিত্তিতে বিআরটিএতে অভিযান চালায় দুদক টিম। প্রথমে বিআরটিএ অফিসে ছদ্মবেশে অবস্থান করে তারা। পরবর্তীতে ওই কার্যালয়ের উপ-পরিচালকের (ইঞ্জি.) সঙ্গে অভিযোগগুলোর বিষয়ে আলোচনা করেন।

এসময় অভিযোগে উল্লিখিত মোটরযান পরিদর্শকের ব্যাপারে উপপরিচালক জানান- মোটরযান না দেখেই গাড়ির ফিটনেস সনদ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলমান রয়েছে।

এছাড়া আনসার সদস্য ও দালালদের দৌরাত্ম্যের বিষয়ে তারা নিয়মিত অভিযান পরিচালনা করেন বলেও দুদক টিমকে জানান।

অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে দুদক। পরবর্তীতে পূর্ণাঙ্গ প্রতিবেদন টিম কমিশন বরাবর শিগগিরই দাখিল করবে।

এছাড়া আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে ৯ কোটি টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে আরেকটি অভিযান চালিয়েছে দুদকের এনফোর্সমেন্ট দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড তাদের চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি–মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার (২০...

এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে। চলবে ২০ মে পর্যন্ত। রুটিন অনুযায়ী বাংলা বিষয় দিয়েই শুরু...

মোহাম্মদপুরে চলছে পুলিশের বিশেষ অভিযান

রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। রবিবার (১৯ এপ্রিল) রাত থেকে শুরু হওয়া এই অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগসহ...

Recent Comments