Wednesday, June 24, 2026
Home অর্থ-বানিজ্য বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধে দিনে চল্লিস হাজার কোটি টাকার বাণিজ্য ব্যাহত

বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধে দিনে চল্লিস হাজার কোটি টাকার বাণিজ্য ব্যাহত

কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে বেনাপোল কাস্টম হাউসে শনিবার কোনো কাজ হয়নি। এতে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি ও কাস্টমসে পণ্য শুল্কায়ন পরীক্ষণ ও লোড-আনলোড বন্ধ ছিল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিছুদিন ধরে অর্ধদিবস কলমবিরতি চলেছে বেনাপোল কাস্টম হাউসে। এদিকে কাস্টম হাউসের গেটে ব্যানার ঝুলিয়ে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। কর্মবিরতির অন্য দিনগুলোয় আগে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের স্টাফরা অনলাইনে কাস্টমসে বিল অব এন্ট্রি দাখিল করতেন।

শনিবার থেকে তাঁদের এন্ট্রি শাখা বন্ধ করে বাইরে যেতে বলা হয়েছে। অধিকাংশ সময় কাস্টম হাউসের প্রধান গেট বন্ধ রেখেছেন তাঁরা। এর আগে কর্মবিরতির দিন আমদানি-রপ্তানি স্বাভাবিক ছিল। কিন্তু শনিবার কার্গো শাখায় কাস্টমসের কোনো কর্মকর্তা-কর্মচারী যাননি।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দরবিষয়ক সম্পাদক মেহেরুল্লাহ বলেন, ‘প্রতিদিন ভারত থেকে ৫০০-৬০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি এবং ২০০ থেকে ২৫০ ট্রাক পণ্য রপ্তানি হয়। আমদানি পণ্য থেকে দিনে সরকারের রাজস্ব আসে ৪০-৫০ কোটি টাকা। কাস্টমসের কলমবিরতিতে কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে না। এতে বন্দরে পণ্যজট দেখা দিয়েছে। এসব আটকে থাকা ট্রাকে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। রাজস্ব আয়েও বিরূপ প্রভাব পড়ছে। দ্রুত সমাধানের মাধ্যমে বাণিজ্য সচলের দাবি জানাচ্ছি।’

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, শনিবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করে কাস্টমস। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। পণ্য খালাস বন্ধ থাকায় বন্দরে বাড়ছে পণ্যজট। আমদানি পণ্য সরবরাহ বন্ধ থাকায় শিল্প ও কলকারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদনপ্রক্রিয়া।

বেনাপোল কাস্টম হাউসের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব অফিসার আবু তাহের বলেন, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বৃহস্পতিবারের অনুমোদন করা ছয় ট্রাক পণ্য আমদানি হয়েছে। কাস্টমসের কোথাও কাজ হয়নি।

রাজস্ব আহরণকারী বেনাপোল সোনালী ব্যাংকের ম্যানেজার জহির রায়হান জানান, একদিকে ভারতের নিষেধাজ্ঞা, অন্যদিকে কাস্টমসের কলমবিরতির কারণে রাজস্ব আয়ের পরিমাণ ৩০ শতাংশ কমেছে। এভাবে চলতে থাকলে বছর শেষে রাজস্বের লক্ষ্যমাত্রা পূরণে বড় ধরনের ঘাটতি দেখা দেবে।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণ এবং ‘প্রতিহিংসা ও নিপীড়নমূলক’ বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচি চলছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতাদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে শনিবার সকাল থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস সিঙ্গি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসস জানিয়েছে, মঙ্গলবার বিকালে চীনের তালিয়ান...

মাস্টারকার্ড ও অ্যাসেন্ট হেলথের মধ্যে চুক্তি স্বাক্ষর

দেশে মাস্টারকার্ড কার্ডহোল্ডারদের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা আরো সহজলভ্য করতে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে মাস্টারকার্ড বাংলাদেশ ও অ্যাসেন্ট হেলথ লিমিটেড। এ উপলক্ষে গতকাল এক...

চার কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি চারটি হলো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, বেস্ট...

শাহ্জালাল ইসলামী ব্যাংকের বোর্ড অডিট কমিটির ২৭৯তম সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির বোর্ড অডিট কমিটির ২৭৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে...

Recent Comments