Wednesday, April 29, 2026
Home জাতীয় ময়মনসিংহের সড়কে মৃত্যুর মিছিল, থামছেই না দুর্ঘটনা

ময়মনসিংহের সড়কে মৃত্যুর মিছিল, থামছেই না দুর্ঘটনা

ময়মনসিংহের সড়কে যেন থামছেই না মৃত্যুর মিছিল। একের পর এক দুর্ঘটনায় ঝরছে প্রাণ। দুর্ঘটনার হটস্পট হয়ে উঠেছে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের ফুলপুর ও তারাকান্দা অংশ। সংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত বাঁক, বেপরোয়া গতি আর তিন চাকার যানবাহনের দাপট পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর ও তারাকান্দা। সম্প্রতি দুর্ঘটনার হটস্পট হয়ে উঠেছে এই এলাকা। থামছেই না মৃত্যুর মিছিল। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। আহত হচ্ছেন অনেকেই। জেলায় চলতি মাসেই সড়কে প্রাণ গেছে ৪১ জনের।

সম্প্রতি তিন দিনের ব্যবধানে এ দুই উপজেলায় তিনটি দুর্ঘটনায় নিহত হন ১৩ জন। এলাকাবাসী বলছেন, এই রুটে বাক বেশি থাকায় বাড়ছে দুর্ঘটনার পরিমাণ। পাশাপাশি গাড়ি চালকদের প্রতিযোগিতামূলক মনোভাবের কারণেও ঘটছে দুর্ঘটনা

সড়কে আরেক ভয়ের কারণ তিন চাকার যানের অবাধ-অনিয়ন্ত্রিত চলাচল। লোকাল বাস সার্ভিস না থাকায় এক্ষেত্রে নিরুপায় যাত্রীরাও। চালক ও যাত্রীরা বলেন, লোকাল বাস সার্ভিস না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

ময়মনসিংহ নিরাপদ সড়ক চাই এর সভাপতি আব্দুল কাদের চৌধুরী বলেন, প্রশাসনের লোকজন তাদের দায়িত্ব এড়িয়ে চলার পাশাপাশি সড়কে তিন চাকার অবাধ চলাচলে ঘটছে দুর্ঘটনা। প্রাণ যাচ্ছে মানুষের।

তবে পুলিশ ও বিআরটিএ বলছে, সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন তারা। ময়মনসিংহ বিআরটিএর মটরযান পরিদর্শক জহির উদ্দিন বাবুল বলেন, সাময়িকভাবে জরিমানা করা যেতে পারে। চালক ও যাত্রীদের সচেতন হতে হবে। সচেতন না হলে দুর্ঘটনা কমানো সম্ভব নয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, এই রুটে অনেক বেশি যানবাহন ও যাত্রী চলাচল করে। পুলিশের অল্প জনবল দিয়ে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। পুলিশের পাশাপাশি সরকারের অন্যান্য সংস্থাগুলোও এগিয়ে আসতে হবে।

পুলিশের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ১৩৮ জন। আহত হয়েছেন দুই শতাধিক। আর এসব দুর্ঘটনায় মামলা হয়েছে ১২৮টি। আইন না মানা, যানবাহনের বেপোরোয়া গতি আর নিয়ন্ত্রণহীন থ্রি হুইলারে ময়মনসিংহের সড়কগুলো এখন যেন চলন্ত মৃত্যু ফাঁদ। এ থেকে মুক্তি চায় সাধারণ মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শামার

জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন শামা ওবায়েদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে গঠিত এই সরকারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে...

ব্যাংকারদের উৎসাহ বোনাস নিয়ে ‍সুখবর

ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহ বোনাস প্রদানের ক্ষেত্রে কিছুটা শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সব শর্ত পূরণ না হলেও বিশেষ অর্জন...

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতন্ত্র সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। রাষ্ট্রের সকল নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট...

জেএমআই হসপিটাল রিক্যুইজিটের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিক্যুইজিট লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।   মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির...

Recent Comments