Friday, June 5, 2026
Home জাতীয় ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘নির্ঝর

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘নির্ঝর

আষাঢ়ের মাঝামাঝি এসেও স্বাভাবিক বৃষ্টিপাতের কোনো লক্ষণ নেই। বৃষ্টির পরিমাণ কমে আসায় বিরূপ প্রভাব পড়েছে জনস্বাস্থ্যেও। এমন পরিস্থিতির মধ্যেই কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘নির্ঝর’

বিডব্লিউওটি বলছে, দেশের দিকে ধেয়ে আসছে অত্যন্ত শক্তিশালী বৃষ্টিবলয় ‘নির্ঝর’। এটি আংশিক ও মৌসুমি বৃষ্টিবলয়। শুক্রবার (২৭ জুন) রাতে বিডব্লিউওটি নিজেদের ফেসবুক পেজে এমন তথ্য জানায়।

পোস্টে বিডব্লিউওটি জানায়, দেশের দিকে ধেঁয়ে আসছে ভারি থেকে অতিভারি মৌসুমি বৃষ্টিবলয় ‘নির্ঝর’। এটি একটি আংশিক বৃষ্টিবলয়, এর প্রভাবে দেশের বেশ কিছু এলাকা বৃষ্টিহীন থাকতে পারে। পোস্টে আরও বলা হয়, ‘নির্ঝর’ চলতি বছরের সপ্তম বৃষ্টিবলয় এবং তৃতীয় মৌসুমি বৃষ্টিবলয়, যা ২৮ জুন দেশের উপকূলীয় এলাকা থেকে শুরু হয়ে আগামী ৫ জুলাই রাজশাহী বিভাগ হয়ে দেশ ত্যাগ করতে পারে।আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে দেশের সমগ্র উপকূলীয় এলাকায় সর্বাধিক সক্রিয় থাকলেও বেশ সক্রিয় থাকবে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগে। আর মাঝারিভাবে সক্রিয় থাকবে সিলেট বিভাগে।

এ ছাড়া রংপুর, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে হালকা থেকে মাঝারি মানের সক্রিয় থাকবে। এ সময় চট্টগ্রাম এবং সিলেট বিভাগের পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। কালবৈশাখীর আশঙ্কা না থাকলেও কমবেশি বজ্রপাত হতে পারে। পাশাপাশি বড় কোনো ঝড়ের সম্ভাবনা না থাকলেও উপকূলীয় এলাকায় লঘুচাপের প্রভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আর মৌসুমি বায়ুর চাপের তারতম্যের কারণে বেশিরভাগ সময়ই সাগর কিছুটা উত্তাল থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন শ্রমমন্ত্রী

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) অংশ নিতে শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে...

খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া-এর স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত শোক প্রস্তাব দুই বাংলার মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য...

দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করতে একটি মহল নানা ধরনের...

দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়া বাসটি উদ্ধার

ঘটনার পরপরই বাসে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটি পদ্মা নদী...

Recent Comments