Wednesday, May 6, 2026
Home কর্পোরেট প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক

প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক

নারীর ক্ষমতায়ন ও প্রযুক্তিতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে আইএফআইসি ব্যাংক দেশব্যাপী পরিচালনা করছে বিশেষ ক্যাম্পেইন “প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি”। এই উদ্যোগের অংশ হিসেবে সুনামগঞ্জের বাংলাদেশ ফিমেইল একাডেমির শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে প্রদান করা হয়েছে দুটি কম্পিউটার ও শিক্ষামূলক বই।

বুধবার (২৫ জুন) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (২৩ জুন) একাডেমির সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিমেইল একাডেমির গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব জামিল চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন একাডেমির প্রধান শিক্ষিকা জনাব নাজমা বেগম, আইএফআইসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম, ব্যাংকের সিলেট শাখার ব্যবস্থাপক মো. কাইয়ুম চৌধুরী, সেন্ট্রালাইজড রিটেইল মার্কেটিং বিভাগের প্রধান ফারিহা হায়দারসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, শিক্ষক এবং শিক্ষার্থীরা।

নারী শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলা এবং একটি প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য তাদের প্রস্তুত করাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য। ২০২৪ সাল থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের আওতায় ইতোমধ্যে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও শিক্ষণীয় বই প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।

আইএফআইসি ব্যাংক জানায়, ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলের নারী শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তেল-গ্যাসের পর এবার দাম বাড়তে পারে বিদ্যুতের

জ্বালানি তেল ও এলপিজির পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পাইকারি পর্যায়ের পাশাপাশি গ্রাহক পর্যায়েও দাম বাড়ানোর প্রস্তাব জমা পড়েছে। মঙ্গলবার (৫...

২২ দিন পর খুলছে ইস্টার্ন রিফাইনারি, আসছে একের পর এক তেলের জাহাজ

কাঁচামাল বা অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) অভাবে দীর্ঘ ২২ দিন বন্ধ থাকার পর অবশেষে পুনরায় সচল হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার...

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

যুক্তরাষ্ট্রের University of South Florida কর্তৃপক্ষ নৃশংস হত্যাকাণ্ডে নিহত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার...

দেশে স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী

দেশে স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারলে সমাজ,...

Recent Comments