Thursday, April 16, 2026
Home কর্পোরেট বিকাশ অ্যাপে মাসিক ২০ হাজার টাকা কিস্তিতে ডিপিএস খোলার সুযোগ

বিকাশ অ্যাপে মাসিক ২০ হাজার টাকা কিস্তিতে ডিপিএস খোলার সুযোগ

বিকাশ অ্যাপ ব্যবহারকারীরা এখন ঢাকা ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্স-এ মাসিক সর্বোচ্চ ২০,০০০ টাকা কিস্তিতে ছয় মাস মেয়াদী ডিপিএস খুলতে পারছেন। এর ফলে যেসব গ্রাহক নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে স্বল্প সময়ের মধ্যে কিছু অর্থ সঞ্চয় করতে চান, তাদের জন্য এটি কার্যকর একটি উদ্যোগ হয়ে উঠেছে।

মঙ্গলবার (২৪ জুন) এক সংবাদ সংস্থাটি এ তথ্য নিশ্চিত করেছে। আর্থিক অন্তর্ভুক্তিকে আরও টেকসই করতে বিকাশ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে একীভূতভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় এর আগে চালু হওয়া ছয় মাস মেয়াদী ‘সাপ্তাহিক’ ডিপিএস-এর পর এবার চালু হলো ‘মাসিক’ কিস্তিতে ছয় মাসের নতুন ডিপিএস সেবা।

২০২১ সালে দেশে প্রথমবারের মতো ডিজিটাল ডিপিএস চালুর মাধ্যমে সঞ্চয়ের পথে নতুন অধ্যায় শুরু করে বিকাশ। বর্তমানে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই গ্রাহকরা সরাসরি বিকাশ অ্যাপ থেকে ২,০০০, ৫,০০০, ১০,০০০ কিংবা ২০,০০০ টাকার মাসিক কিস্তিতে ডিপিএস খুলতে পারছেন। এখন পর্যন্ত ৪০ লাখেরও বেশি ডিপিএস খুলেছেন বিকাশ ব্যবহারকারীরা।

ডিপিএস খোলার প্রক্রিয়া: বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘সেভিংস’ আইকনে ট্যাপ করে ‘নতুন সেভিংস খুলুন’ অপশনে যেতে হবে। সেভিংসের ধরন ‘সাধারণ সেভিংস’ বেছে নিয়ে মেয়াদ ৬ মাস নির্বাচন করতে হবে। পছন্দমতো কিস্তির পরিমাণ (২,০০০/৫,০০০/১০,০০০/২০,০০০ টাকা) নির্বাচন করতে হবে। ঢাকা ব্যাংক বা আইডিএলসি ফাইন্যান্স বেছে নিতে হবে। এরপর নমিনির তথ্য দিয়ে নিয়ম ও শর্তাবলি পড়ে সম্মতি দিয়ে বিকাশ পিন দিয়ে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

প্রতি মাসের নির্দিষ্ট তারিখে স্বয়ংক্রিয়ভাবে কিস্তির টাকা কেটে নেওয়া হয়। মেয়াদ শেষে ইন্টারেস্টসহ পূর্ণ টাকা গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে জমা হয়, যা অতিরিক্ত খরচ ছাড়াই ক্যাশ আউট করা সম্ভব। প্রয়োজনে মেয়াদপূর্তির আগেই সেভিংস বন্ধ করার সুবিধাও থাকছে।

এই সেবা গ্রাহকদের মাঝে নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছে বিকাশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ সুদে ঋণ দেবে ইউসিবি-এসএমই ফাউন্ডেশন

ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের গ্রাহকদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি...

শাহ্জালাল ইসলামী ব্যাংক এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯২তম সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯২তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীয়াহ্...

মৌলভীবাজারে ‘জল তরঙ্গ’ প্রকল্পের উদ্বোধন করল এমটিবি ফাউন্ডেশন

বিশ্ব পানি দিবস ২০২৬’ উদযাপনের অংশ হিসেবে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি মৌলভীবাজার জেলার কাগাবলা, প্রেম নগর ও সাতবাগ এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ‘জল তরঙ্গ’ প্রকল্পের...

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তাকে পুরস্কৃত করল ওয়ালটন

দেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে বিক্রয়, মুনাফা ও ব্যবসায়িক সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদান রাখায় ১৮৮টি প্লাজা, বিক্রয় ব্যবস্থাপক, প্রতিনিধি এবং কর্মকর্তাকে পুরস্কৃত করেছে ওয়ালটন।...

Recent Comments