Thursday, June 4, 2026
Home জাতীয় কাফনের কাপড় পরে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু

কাফনের কাপড় পরে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে কাফনের কাপড় পরে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষকরা। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে পূর্ব ঘোষণা অনুযায়ী নন-এমপিও সংগঠনের মোর্চা ‘সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’ ওই অবস্থান কর্মসূচি শুরু করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কয়েক শত শিক্ষক এ কর্মসূচিতে অংশ নিয়েছেন

নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মো. সেলিম মিয়ার সভাপতিত্বে কর্মসূচিতে বক্তৃতা করেন সংগঠনের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ দবিরুল ইসলাম, মোহাম্মদ নাজমুস সাহাদাত আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মুনিমুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক ইমরান বিন সোলাইমান, সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম, অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, অধ্যক্ষ বাকী বিল্লাহ, সুপার মো. ফরহাদ হোসেন বাবুল, অধ্যক্ষ মো. আফতাবুল আলম, অধ্যক্ষ মো. মিজানুর রহমান, প্রধান শিক্ষক আবু বক্কর মো. এরশাদুল হক, প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বাবুল, প্রভাষক মো. রায়হান কবির মিঠু প্রমুখ।

প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়া বলেন, ফেব্রুয়ারি-মার্চ মাসের টানা ১৭ দিনের আন্দোলন চলাকালীন ১১ মার্চ আমাদের ৭ সদস্যের শিক্ষক প্রতিনিধি দলকে সচিবালয়ে আমন্ত্রণ জানান। আলোচনার শুরুতে শিক্ষা উপদেষ্টা বলেন, নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি এটা আপনাদের যৌক্তিক ও ন্যায্য দাবি। আপনাদের দাবির কথা চিন্তা করে মে মাসের মধ্যে এমপিওর সব কার্যক্রম শেষ করে পরিপত্র জারি করব এবং আগামী জুলাই থেকে বেতন ধরা হবে। কিন্তু এখন পর্যন্ত সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে নাই। তাই আমরা শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণের জন্য বাংলাদেশের নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা কাফনের কাপড় পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি। যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে এমপিওর সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের লাগাতার অবস্থান কর্মসূচিসহ কঠিন থেকে কঠিন কর্মসূচি গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিএসইসির চেয়ারম্যান হচ্ছেন মাসুদ খান

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন দেশের অন্যতম শীর্ষ করপোরেট ব্যক্তিত্ব মাসুদ খান। সুশাসন, ফিন্যান্স এবং সুশৃঙ্খল...

রাতে আরও বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রী সুবিধার কথা বিবেচনায় নিয়ে রাতের বেলায় মেট্রোরেল চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট...

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার সকালে তাকে বহনকারী বিমান রাজধানীর হযরত শাহজালাল...

বাড়ল বিদ্যুতের দাম, বাড়বে চাপ

বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ কমাতে বাড়ানো হয়েছে দাম। পাইকারি ও খুচরা—উভয় পর্যায়েই দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খুচরা...

Recent Comments