Wednesday, April 22, 2026
Home পুঁজিবাজার পদত্যাগ করলেন ফু-ওয়াং ফুডের চেয়ারম্যান আফজাল হোসেন

পদত্যাগ করলেন ফু-ওয়াং ফুডের চেয়ারম্যান আফজাল হোসেন

পদত্যাগ করেছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুড লিমিটেডের চেয়ারম্যান আফজাল হোসেন। রোববার (২০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, আফজাল হোসেনের জায়গায় নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক আবুল কাশেমকে। তিনি কোম্পানিটির স্বতন্ত্র পরিচালক। এছাড়াও মিনোরি বাংলাদেশের পরিচালক মির্জা রাশিদ নেওয়াজকে পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে।

পদত্যাগের বিষয়ে আফজাল হোসেন বলেন, আমি এমারেল্ড অয়েলের ব্যবস্থাপনা পরিচালক আবার ফু-য়াং ফুডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আমার শারীরিক অবস্থার কথা চিন্তা করে ফু-য়াং ফুডের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি। নিজের ইচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছি।

২০০০ সালে তালিকাভুক্ত হয় কোম্পানিটি। গত ২ জুলাই শেয়ারটির মূল্য ছিল মাত্র ২৩ টাকা ৫০ পয়সা। সেখান থেকে ২০ টাকা বেড়ে ১৬ জুলাই সর্বোচ্চ ৪৩ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। এরপর থেকে শেয়ারটির দাম ওঠানামা করছে।

রোববার কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৩৩ টাকা ৩০ পয়সায়। এদিন কোম্পানিটি ১ কোটি ৫ লাখ ৫৪ হাজার ৭৮৬টি শেয়ার কেনা বেচা হয়েছে। যা টাকার অঙ্কে দাঁড়িয়েছে ৩৩ কোটি ১৬ লাখ টাকা। ফলে পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে রয়েছে কোম্পানিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যয়সংকোচনের অংশ হিসেবে খাবারের খাতে উল্লেখযোগ্য কাটছাঁট করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, সরকারি...

চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চলতি বোরো মৌসুমে ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে সরকার। আগামী ৩ মে থেকে শুরু হওয়া এই কর্মসূচির...

সরকারের সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া না বাড়নোর নির্দেশ মালিক সমিতির

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে আলোচনা শুরু হলেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ অবস্থায় সরকারিভাবে নতুন...

প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য দেশীয় পণ্যের ব্যবহার বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। পাইলট প্রকল্পের আওতায় আগামী জুলাই মাস থেকে সারা দেশের প্রতিটি উপজেলায় দুটি করে...

Recent Comments