Friday, May 1, 2026
Home জাতীয় ভুল সংবাদ পরিবেশন করলে ব্যবস্থা: আজাদ মজুমদার

ভুল সংবাদ পরিবেশন করলে ব্যবস্থা: আজাদ মজুমদার

 

এখন থেকে ভুল সংবাদ পরিবেশন করলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বুধবার দুপুরে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, যারা এখন থেকে ভুল সংবাদ প্রকাশ করবেন বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করবেন, যেগুলো মানুষকে বিভ্রান্ত করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে।

আজাদ মজুমদার বলেন, ‘মুক্তিযুদ্ধের খেতাব সংক্রান্ত খবরটি ভুয়া, মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।’

তিনি আরও বলেন, যেসব গণমাধ্যম ভুল সংবাদ প্রচার করেছেন, আমরা আশা করব তারা তাদের ভুলটা সংশোধন করবেন। যেখানে তারা ভুল সংবাদটি ছাপিয়েছেন, ঠিক একই জায়গায় তারা সংশোধনী ছেপে পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করবেন।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে খুব উদার উল্লেখ করে তিনি বলেন, আমরা সমালোচনাকে সবসময় স্বাগত জানাই। কিন্তু কাউকে এরকম কোনো লাইসেন্স দেওয়া হয়নি যে, তিনি চাইলেই একটি ভুল সংবাদ প্রচার করবেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী: গ্যাস, সড়ক ও বিমানবন্দরে উন্নয়নের প্রত্যাশা

প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শনিবার (২ মে) আধ্যাত্মিক নগরী সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক সিলেট সফর। প্রধানমন্ত্রীর...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সরকার কি বাতিল করবে?

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে অন্তর্বর্তী সরকার। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার...

আজ মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন

মহান মে দিবস আজ। ঐতিহাসিক মহান মে দিবস ২০২৬, রাষ্ট্রীয়ভাবে পালন করছে বাংলাদেশ। এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’। মে দিবস...

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

ঢাকাসহ দেশের ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আজ শুক্রবার (১ মে) দুপুর...

Recent Comments