Friday, June 5, 2026
Home জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কাল

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কাল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল ৩১ মে রোজ শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত একযোগে ১৩৭টি পরীক্ষা কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থী সংখ্যা পাঁচ লাখ ৬০ হাজার ৫৯৫ জন। মানবিক শাখা দুই লাখ ৭৪ হাজার ৭১৮ জন, বানিজ্য শাখা এক লাখ ১৭ হাজার ৩৬ জন, বিজ্ঞান শাখা এক লাখ ৬৮ হাজার ৮৪১ জন।

সবগুলো পরীক্ষাকেন্দ্র জেলা সদরে নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার স্বার্থে সংশ্লিষ্ট কলেজ হতে অথবা ব্যক্তিগতভাবে ইউজার আইডিতে লগইন করে প্রবেশপত্র গ্রহণ ও প্রিন্ট আউটের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়াও বিকল্প হিসেবে প্রাথমিক আবেদনপত্র, এইচএসসি/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও তথ্য সম্বলিত এসএমএস এর প্রিন্ট আউট প্রদর্শন করে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারসহ বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ ভর্তি প্রস্তুতি পর্যালোচনা ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পরিদর্শন টিম গঠন করা হয়েছে।

ইতোপূর্বে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। প্রায় এক যুগের পর বর্তমান উপাচার্যের উদ্যোগে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এক কোম্পানিই নিতে পারবে ২০০ কোটি টাকা ঋণ

দেশের বন্ধ ও আংশিকভাবে চালু থাকা বৃহৎ শিল্প এবং সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে পুনরায় পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরিয়ে আনতে ২০ হাজার কোটি টাকার একটি বিশেষ...

ব্যবসায়ীদের এখনো আস্থা ফেরেনি: সংবাদ সম্মেলনে সিপিডি

রাজনৈতিক অনিশ্চয়তা অনেকটাই দূর হলেও দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আস্থা এখনও পুরোপুরি ফিরে আসেনি বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।...

দুদক পুনর্গঠন প্রক্রিয়া শুরু

দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠন ও নতুন কমিশন গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। একইসঙ্গে কমিশনের ক্ষমতা, কাঠামো ও কার্যপরিধি ঢেলে সাজাতে একটি নতুন আইনের...

রোববার তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সফরে আগামী রোববার মস্কো যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সোমবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের...

Recent Comments