Wednesday, June 17, 2026
Home জাতীয় সচিবালয়ে সোম ও বৃহস্পতিবার দর্শনার্থী প্রবেশ বন্ধ

সচিবালয়ে সোম ও বৃহস্পতিবার দর্শনার্থী প্রবেশ বন্ধ

সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুই দিন বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সচিবালয়ের নিরাপত্তা শাখার যুগ্ম সচিব মো. জসীম উদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের সভা এবং সার্বিক বিষয়া বিবেচনায় সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।

এর আগে গত মঙ্গলবার সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওই তথ্য জানানো হয়েছিল।

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম কর্মসূচি চালিয়ে যাচ্ছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখন প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত তাদের। এমন অবস্থায় সপ্তাহের দুই দিন সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখার এই সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বাজেট রেখেছে সরকার: প্রধানমন্ত্রী

বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বাজেট রেখেছে সরকার। আগামী এক বছরে ৪০ লক্ষ কৃষককে কৃষক কার্ড তুলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্নীতি সব জায়গায় হয়। ঘুরেফিরে সব দোষ রাজনীতিবিদের হয়। কিন্তু যতগুলো ফাইল স্বাক্ষর হয়, লাস্টে রাজনীতিবিদকে স্বাক্ষর করতে হয়। এ...

জনগণের টাকা আর পাচার হতে দেব না: প্রধানমন্ত্রী

দেশ থেকে অর্থ পাচার রোধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা হবে এবং অতীতে যেভাবে দেশের সম্পদ...

অ্যামচেম বাংলাদেশের নেতৃত্বে সৈয়দ মোহাম্মদ কামাল

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম-বাংলাদেশ) নতুন নির্বাহী ঘোষণা করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে গতকাল ২০২৬-২৮ মেয়াদের এ কমিটির অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের...

Recent Comments