Saturday, April 18, 2026
Home জাতীয় জনগণ শিগগিরিই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাবে: খালেদা জিয়ার

জনগণ শিগগিরিই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাবে: খালেদা জিয়ার

 খুব শিগগিরিই দেশের জনগণ বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। 

বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফেরার পর প্রথমবারের মতো তিনি কোনো রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখলেন।

বেগম খালেদা জিয়া বলেন, আমাদের মাতৃভূমির জন্মের সঙ্গে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ্য নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যেই চট্টগ্রামে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে তিনি এদেশের সঙ্গে তার নাম অবিচ্ছেদ্য করেছিলেন সেই চট্টগ্রামেই এক সফল, সৎ, দূরদর্শী ও এক প্রকৃত দেশপ্রেমিক প্রেসিডেন্ট হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছিলেন।

দেশের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, এদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্রের ও বিচার বিভাগের স্বাধীনতা, স্বনির্ভরতা ও উন্নয়ন এবং নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন সেই গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজ বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শিগগিরই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব।

 

 

এই লক্ষে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলতে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন। তিনি বলেন, মনে রাখবেন— সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সকল সমস্যা সমাধানে যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জ্ঞানভিভিক রূপান্তরকক ককন্দ্র ককর বাাংলাকেশ ভরকেইল কাংকেস ২০২৬ অনুষ্ঠিত

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরমের উদ্যোগে গত ১৮ এপ্রিল রাজধানীর রেডিসন বলু অনুষ্ঠিত হয়েছে...

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ এক অবিস্মরণীয় অর্জন: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্ণ করেছে এবং এই স্বল্প সময়েই রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ...

বিশ্বজয় করতে প্রস্তুত মেরিটাইম ক্যাডেটরা: নৌ পরিবহণমন্ত্রী

চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশের মেরিটাইম ক্যাডেটরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দক্ষতার...

রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান রাখাইন রাজ্যেই সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কে অনুষ্ঠিত Antalya Diplomacy Forum 2026-এ রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন...

Recent Comments