Friday, May 29, 2026
Home কর্পোরেট এনআরবি ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক রাশিদুল হুদা

এনআরবি ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক রাশিদুল হুদা

এনআরবি ব্যাংক পিএলসির নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন এম. রাশিদুল হুদা। এনআরবি ব্যাংকে যোগদানের পূর্বে তিনি আরআর গ্রুপের অর্থ উপদেষ্টা ছিলেন।

ব্যাংকিং এবং কর্পোরেট খাতে তিন দশকেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন রাশিদুল হুদা এনআরবি ব্যাংক পিএলসিতে তার দক্ষতা এবং নেতৃত্বে ব্যাংকের অব্যাহত প্রবৃদ্ধি এবং সাফল্যের জন্য একটি মূল্যবান সম্পদ হবে।

তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ১৯৮৯ সালে একজন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন, যেখানে তিনি ১৯৯৮ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। পরবর্তিতে তিনি আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংক, ঢাকা ব্যাংক পিএলসি, মেঘনা ব্যাংক পিএলসি এবং এ বি ব্যাংক পিএলসি সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তার কর্মজীবন জুড়ে,হুদা কর্পোরেট ব্যাংকিং এবং ক্রেডিট ঝুঁকি ব্যবস্থাপনা সহ ব্যাংকিংয়ের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে ব্যতিক্রমী দক্ষতা প্রদর্শন করেছেন। এই গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পর্কে তার গভীর জ্ঞান ব্যাংকের কৌশলগত উদ্দেশ্য বাস্তবায়নে সহায়ক হবে।

হুদা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর এবং স্নাতক উভয় ডিগ্রি অর্জন করেছেন। তিনি ক্রমাগত পেশাদার উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং বাংলাদেশ এবং আন্তর্জাতিকভাবে অসংখ্য প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাবেক সচিব ও রাষ্ট্রদূত এম. মুনির-উজ-জামানের ইন্তেকাল

এম. মুনির-উজ-জামান, ১৯৫৮ ব্যাচের প্রাক্তন সিএসপি এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও রাষ্ট্রদূত, গতকাল ১০ই জিলহজ, ২৮শে মে, দুপুর ২:০০ ঘটিকায় বার্ধক্যজনিত জটিলতায় নিজ...

এবার কুরবানির চামড়া পাচারের আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে দেশের চামড়া খাতে এবার নতুন আশার সঞ্চার হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজধানীর পাশের সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে ঈদের দিন থেকে...

৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগে সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ

বাংলাদেশের আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। ব্যাংক জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগ তদন্তের...

দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ৬০ কি. মি. বেগে ঝড়ের আশঙ্কা

দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে বজ্রবৃষ্টিসহ ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।শুক্রবার (২৯ মে) আবহাওয়া অধিদপ্তরের থেকে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত...

Recent Comments