Friday, April 17, 2026
Home জাতীয় পার্কিংয়ের নামে রাজধানীজুড়ে চাঁদাবাজির মহোৎসব!

পার্কিংয়ের নামে রাজধানীজুড়ে চাঁদাবাজির মহোৎসব!

রাজধানীজুড়ে পার্কিংয়ের নামে চালকদের কাছে থেকে হাতিয়ে নেয়া হচ্ছে অর্থ। নামে বেনামে তো বটেই কোথাও কোথাও শ্রমিক সংগঠন, কোথাও বা এই চাঁদার পোশাকি নাম দেয়া হয়েছে-সিটি টোল। বরাবরের মতো এসব বিষয়ে কথা বলতে রাজি নয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। অন্যদিকে অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থার গৎবাঁধা আশ্বাস পুলিশের।

পার্কিংয়ের নামে চাঁদা আদায় সবারই জানা। কিন্তু পার্কিং না করে শুধু সড়ক ব্যবহারের জন্যও চাঁদা দেবার নজির ঘটছে দক্ষিণ সিটি করপোরেশনের নাকের ডগায়। বছরের পর বছর ধরে তুঘলকি এই কাণ্ড জারি আছে গুলিস্তান স্টেডিয়াম মার্কেটে।

গত ৫ আগস্টের পর কিছুদিনের জন্য বন্ধ ছিল এই কার্যক্রম। তবে সম্প্রতি সেটি শুরু হয়েছে দ্বিগুণ বেগে। চাঁদার কারণে কেবল সাধারণ চালকরাই নন খোদ স্টেডিয়াম মার্কেটের দোকানিরাও বিরক্ত। ভুক্তভোগীরা বলছেন, স্টেডিয়াম মার্কেট এলাকায় ঢুকলেই দিতে হয় চাঁদা। তবে প্রশাসনের গাড়িগুলো ছাড় পায়, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য কোনো ছাড় নেই

অভিযোগ আছে, জাতীয় ক্রীড়া পরিষদ স্টেডিয়াম মার্কেটের গেটগুলোতে ইজারা দিলেও তাদের শর্ত মানছে না ইজারাদার। যদিও কর্তৃপক্ষের দাবি তারা এসব বিষয়ে কিছুই জানে না। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম বলেন, এ বিষয়টি যাচাইবাছাই করা হবে। ইজারাদারকে ডাকা হবে। শর্তের ব্যত্য়য় ঘটলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গুলিস্তান থেকে এবার নজর দেয়া যাক মতিঝিলের আইডিয়াল কলেজের সামনের সড়কে। সরজমিনে দেখা যায়, দক্ষিণ সিটির নথিভুক্ত এই পার্কিং স্পটে সর্বোচ্চ ৮৩টি গাড়ি পার্ক করার নিয়ম আছে। তবে ইজারাদার নির্ধারিত জায়গা ছাপিয়ে শত শত গাড়ি পার্ক করছেন। ভুক্তভোগীদের অভিযোগ, আগে গাড়ি পার্কিংয়ের জন্য ৩০ টাকা নিলেও এখন নেয়া হচ্ছে ৫০ টাকা। কোনো ছাড় নেই।

একই দশা চলছে নিউমার্কেটেও। ফলে দিনভরই যানজটে নাকাল হন আজিমপুর ও সায়েন্সল্যাব রুটে চলাচলকারী লাখো মানুষ। এসব বিষয়ে কথা বলতে রাজি নয় দক্ষিণ সিটি করপোরেশন। যদিও পুলিশ বলছে চাঁদাবাজির অভিযোগ পেলেই ব্যবস্থা নেবেন তারা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, চাঁদাবাজির কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ খুব দ্রুত ব্যবস্থা নেবে।

নথি বলছে, বিগত বছরগুলোতে দক্ষিণ সিটি করপোরেশন পার্কিংয়ের জন্য ইজারা দেয় ২৬টি স্পট। এর মধ্যে বর্তমানে ইজারা চালু আছে ১০টি স্পটে। ইজারাদাররা যেমন নিয়ম মানছেন না তেমনি অন্তত শতাধিক অবৈধ পার্কিং চালু আছে রাজধানী জুড়ে।

চাঁদাবাজির অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নতুন দলের নামে চাঁদা দাবি, ৮ জনকে ধরে পুলিশে দিলো জনতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নোয়াখালীতে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম জোরদারে নোয়াখালীতে মতবিনিময় সভা ও উঠান বৈঠকের আয়োজন করেছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি। সম্প্রতি আয়োজিত...

দ্য প্রিমিয়ার ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মনজুর মফিজ

দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের ভিত্তিতে মো. মনজুর মফিজকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আগামী তিন বছরের জন্য নিয়োগ...

লাইসেন্স পেল রূপপুর, যেতে পারবে বিদ্যুৎ উৎপাদনে

অবশেষে সব ধরনের বাধা-বিপত্তি অতিক্রম করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম পরিচালনার জন্য কমিশনিং লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ...

ন্যাশনাল ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ক্রেডিট কার্ড গ্রাহকদের ইন্স্যুরেন্স সুবিধা দিতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ন্যাশনাল ব্যাংক পিএলসি। সম্প্রতি ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক...

Recent Comments