Sunday, June 28, 2026
Home জাতীয় সংবাদমাধ্যমের স্বাধীনতা কতটুকু জানতে চায় ইইউ

সংবাদমাধ্যমের স্বাধীনতা কতটুকু জানতে চায় ইইউ

এ নিয়ে সোমবার (১৭ জুলাই) পর্যন্ত ৭০টির বেশি বৈঠক করেছেন ইইউ প্রতিনিধিরা। ঢাকা সফরে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল দৈনিক গড়ে ৭টিরও বেশি বৈঠক করছেন।

বিভিন্ন পেশার এবং সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তাদের জানার আগ্রহ ছিল, দেশের বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের নিরপেক্ষতা, মানবাধিকার পরিস্থিতি, নির্বাচন কমিশনের সক্ষমতা এবং রাজনৈতিক শক্তিগুলোর মনোভাব।

সোমবার কয়েক দফায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তাদের আগ্রহ ছিল ডিজিটাল সিকিউরিটি আইন এবং গণমাধ্যমের বাস্তবতা নিয়ে।

প্রথম ধা‌পে হওয়া এ বৈঠ‌কে উপস্থিত ছি‌লেন ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির, দি বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ এবং প্রথম আলোর ইংরেজি সংস্করণের সম্পাদক আয়েশা সিদ্দিক।

বৈঠকে তারা জানান, বিভেদ থাকলেও গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নে একমত সাংবাদিকরা। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহবান ছিল, বাংলাদেশের বিরুদ্ধে যেন অবস্থান না নেয়া হয়।

বৈঠক শেষে ইকবাল সোবহান চৌধুরী বলেন, গণমাধ্যমকর্মীদের মধ্যে বিভেদ থাকলেও ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সবারই উদ্বেগ আছে বলে ইইউ প্রতিনিধিদের জানানো হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য গণমাধ্যম ভূমিকা রাখবে ব‌লেও তা‌দের আশ্বস্ত করা হয়েছে।

নিউ এজের সম্পাদক নুরুল কবির বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন নিশ্চিতে ইইউ প্রতিনিধিদের বাংলাদেশে আসতে হচ্ছে, বিষয়টি দুঃখজনক। তবে তাদের কাছে অনুরোধ জানিয়েছি যাতে ফিরে গিয়ে তারা এমন রিপোর্ট যেন না দেয়, যা বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে না।

পরে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের পাঁচ সদস্য মাসুদ করিম, এ কে এম মইনুদ্দিন, মোরশেদ হাসিব, মাহফুজ মিশু, পান্থ রহমান যান ইইউ দলের সঙ্গে সাক্ষাৎ করতে।

বৈঠক শেষে ডিক্যাবের সদস্যরা গণমাধ্যমকর্মীদের জানান, নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে পরামর্শ দেয়া হয়েছে। একই সঙ্গে ২০১৪ সালে ইইউ পার্লামেন্টে জামায়াতকে সহিংসতাকারী দল হিসেবে চিহ্নিত করা হলেও, ঢাকায় রোববার জামায়াতের সঙ্গে বৈঠক কেন- এই প্রশ্ন তোলা হয়েছে।

এরআগে গত বুধবার সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ইইউ প্রতিনিধি দল। তথ্যমন্ত্রীর কাছে প্রতিনিধি দলের প্রশ্ন ছিল, বাংলাদেশে সংবাদ মাধ্যম স্বাধীন কি না এবং নির্বাচনে তথ্য মন্ত্রণালয়ের ভূমিকা কী হবে?

সে সময় মন্ত্রী বলেছিলেন, ইউরোপের মতো বাংলাদেশে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম নিবন্ধিত না। কাজেই এসব মাধ্যমে ছড়ানো গুজব ঠেকানোই এখানে বড় চ্যালেঞ্জ। এছাড়া বিদেশে যে সরকার ক্ষমতায় থাকে, তারাই নির্বাচন পরিচালনা করে। আইনানুসারে আমাদের দেশেও তাই হবে।

বিকেলে গণমাধ্যম নিয়ে কাজ করা বিভিন্ন এনজিওর প্রতিনিধির সঙ্গে মত বিনিময় করেন ইইউ প্রতিনিধিরা।

এদিকে মঙ্গলবার ফিরে যাচ্ছেন ইইউ প্রতিনিধ দলের প্রধান রিকার্ডো কেলেরি। তবে, দলের বাকি সদস্যরা ২৩ জুলাই পর্যন্ত অবস্থান করে বাংলাদেশের নির্বাচনের নানা বিষয়ে নিজেদের মতো করে তথ্য সংগ্রহ করবেন। এরআগে গত ৮ জুলাই ১৬ দিনের সফরে ঢাকায় পৌঁছায় ইইউ অনুসন্ধানী দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

১০ জেলায় বন্যার শঙ্কা, ৪৮–৭২ ঘণ্টার সতর্কতা জারি

দেশের উত্তর, উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি...

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন সম্প্রতি ইসলামী ব্যাংক...

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত

  কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.’র পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন, ২০২৬) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর...

অবশেষে হরমুজ পার হলো ‘বাংলার জয়যাত্রা’

যুদ্ধ পরিস্থিতিতে দীর্ঘদিন আটকে থাকার পর ফুজাইরা বন্দরের পথে জাহাজ; কূটনৈতিক প্রচেষ্টায় মিলেছে চলাচলের অনুমতি। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের কারণে দীর্ঘ সাড়ে তিন মাস পারস্য...

Recent Comments