Sunday, June 28, 2026
Home জাতীয় ডেঙ্গু চিকিৎসায় ডিএনসিসির করোনা ডেডিকেটেড হাসপাতাল

ডেঙ্গু চিকিৎসায় ডিএনসিসির করোনা ডেডিকেটেড হাসপাতাল

দেশে ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাওয়ায় মহাখালির ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জনবল ও ডেঙ্গু চিকিৎসায় পর্যাপ্ত সরঞ্জামের ব্যবস্থা হলেই হাসপাতালটিকে পুরোপুরি ডেডিকেটেড হিসেবে ঘোষণা করা হবে। ইতোমধ্যে ডেঙ্গু রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম শফিকুর রহমান।

এর আগে স্বাস্থ্য অধিদফতর জানায়, ডিএনসিসি কোভিড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড করার সিদ্ধান্ত হয়েছে। গত সোমবার (১০ জুলাই) দেশে অব্যাহতভাবে ডেঙ্গু রোগী বাড়তে থাকায় ডিএনসিসি কোভিড হাসপাতালকে প্রয়োজনে এক হাজার শয্যার ডেঙ্গু ডেডিকেটেড করে দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বিগ্রেডিয়ার জেনারেল শফিকুর রহমান বলেন, এই হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড করার সিদ্ধান্ত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সে অনুযায়ী আমরা প্রস্তুতি নেওয়া শুরু করেছি। আমরা ইতোমধ্যে রোগী ভর্তি শুরু করেছি। আজ সকাল ৮টা পর্যন্ত ২৭ জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু চিকিৎসার জন্য ৪০০ বেড প্রস্তুত আছে জানিয়ে তিনি বলেন, ১ হাজার ৫৪ বেডের এই হাসপাতালের কিছু বেড আমরা করোনা রোগীর জন্য রেখে বাকিগুলো প্রস্তুত করছি। ৮০০ বেড পর্যন্ত আমরা বর্ধিত করতে পারবো পর্যায়ক্রমে। এই মুহূর্তে আমরা ৪০০ বেড প্রস্তুত রেখেছি। রোগী আসলে পর্যায়ক্রমে বাড়াতে থাকবো। আমাদের প্রয়োজনীয় জনবলের সাপোর্ট দেওয়া হবে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা

জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ এবং ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে এক জমকালো ডিনারে আনন্দঘন সময় কাটিয়েছেন নাম্বার ওয়ান রেফ্রিজারেটর...

সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ রিমান্ডে

তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সরকারবিরোধী মিছিলের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন আদালত। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় নাশকতা, ককটেল বিস্ফোরণ এবং সরকারবিরোধী মিছিলের অভিযোগে দায়ের...

১০ জেলায় বন্যার শঙ্কা, ৪৮–৭২ ঘণ্টার সতর্কতা জারি

দেশের উত্তর, উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি...

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন সম্প্রতি ইসলামী ব্যাংক...

Recent Comments