শেয়ার বাজারের ট্যানারি খাতের প্রতিষ্ঠান লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড ২০২৫ সালের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (৩০ এপ্রিল) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।
কোম্পানির দেওয়া তথ্যমতে, চলতি হিসাববছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে তাদের শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৫ পয়সা, যেখানে গত বছর একই সময়ে লোকসান ছিল ৭ পয়সা। তবে সমগ্র নয় মাস মিলিয়ে (জুলাই’২৪-মার্চ’২৫) শেয়ার প্রতি লোকসান কমে দাঁড়িয়েছে ১৪ পয়সায়, যা আগের বছরের একই সময়ে ছিল ১৯ পয়সা।
প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ইতিবাচক হয়ে ২১ পয়সায় দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল মাইনাস ৮৪ পয়সা।
২০২৫ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ২ পয়সা।


