Sunday, May 31, 2026
Home কর্পোরেট এলআরএফের সভাপতি শামীমা, সাধারণ সম্পাদক হাবিবুর

এলআরএফের সভাপতি শামীমা, সাধারণ সম্পাদক হাবিবুর

আইন, বিচার ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নির্বাচনে দেশ টিভির বিশেষ প্রতিনিধি শামীমা আক্তার সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের জ্যেষ্ঠ প্রতিনিধি হাবিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এলআরএফ এ তথ্য জানায়।

নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার আশরাফ-উল-আলম ২০২৩-২৪ মেয়াদের জন্য নতুন কমিটির নির্বাচিত নেতাদের নাম ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার মিজান মালিক ও তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন। নির্বাচনে সংগঠনের ৯৮ ভোটারের মধ্যে ৯৩ জন তাঁদের ভোটাধিকা প্রয়োগ করেন।

১৩ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়া বাকি সব পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন সহসভাপতি প্রথম আলোর প্রশান্ত কুমার কর্মকার, যুগ্ম সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের আরাফাত মুন্না, অর্থ সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক ঢাকা পোস্টের মেহেদী হাসান ডালিম, দপ্তর সম্পাদক সময়ের আলোর মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলা ট্রিবিউিনের বাহাউদ্দিন আল ইমরান, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে ইনডিপেনডেন্ট টেলিভিশনের জান্নাতুল ফেরদৌস তানভী নির্বাচিত হয়েছেন।

চারটি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মুখপাত্রের শেখ মুহাম্মদ জামাল হোসাইন, চ্যানেল টোয়েন্টিফোরের আবু নাসের, দ্য রিপোর্টের এস এম শাকিল আহমেদ ও সময় টেলিভিশনের মার্জিয়া হাশমী মুমু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

Recent Comments