Friday, June 26, 2026
Home কর্পোরেট হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথ উদ্বোধন

হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথ উদ্বোধন

হজের মৌসুমে হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে সেবা বুথ উদ্বোধন করেছে এক্সিম ব্যাংক। গতকাল (২৮ এপ্রিল) হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এম আখতার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব ও হজ অফিসের পরিচালক মোঃ লোকমান হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের শরীআহ্ সেক্রেটারিয়েট এর প্রধান মোহাম্মদ জুলকার নাইন এবং বিভিন্ন হজ এজেন্সির সত্ত্বাধিকারীসহ এক্সিম ব্যাংক ও হজ অফিসের ঊর্র্ধ্বতন নির্বাহীবৃন্দ।

সার্বক্ষণিক সেবা প্রদানে প্রস্তুত এই বুথ থেকে সম্মানিত হাজযাত্রীগণ হজসংক্রান্ত বিভিন্ন তথ্য, পাসপোর্ট এন্ডোর্সমেন্ট এবং প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা বিনিময় সেবা গ্রহণ করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চার্টার্ড লাইফের লভ্যাংশ ঘোষণা

শেয়ার বাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ সালের সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার...

ডিবিএল গ্রুপের ২ কোম্পানিকে পুঁজিবাজারে আনবে শান্তা ইক্যুইটি

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ তাদের ‌আরও দুটি কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

Recent Comments