Wednesday, June 3, 2026
Home পুঁজিবাজার স্যালভো কেমিক্যালের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্যালভো কেমিক্যালের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদনটি অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা, যা আগের বছরের একই সময়ের ৬৬ পয়সার তুলনায় উল্লেখযোগ্য হারে কমেছে।

তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৩৯ পয়সায়, যেখানে আগের বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ৯৭ পয়সা। তবে ক্যাশফ্লো প্রবাহ কিছুটা ইতিবাচক রয়েছে। চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশফ্লো দাঁড়িয়েছে ৩ টাকা ৬৮ পয়সা, যা আগের বছরের ৩ টাকা ৫৭ পয়সার তুলনায় সামান্য বৃদ্ধি পেয়েছে।

৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৩৪ পয়সা বলে জানায় কোম্পানি সূত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

যমুনা ব্যাংক পিএলসির ২৫ বছর পূর্তি

প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদসহ ব্যাংকের উর্ধ্বতন...

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আজ দেশব্যপী উৎসাহ উদ্দীপনার সাথে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যপী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও প্রধান কার্যালয়ের সকল বিভাগে...

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

  বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। পোস্টে বলা হয়েছে,...

নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্তির  কোম্পানি নাভানা ফার্মাসিটিক্যালস  পিএলসি গত ৩১ মার্চ ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি ২০২৬-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে জানা...

Recent Comments