Sunday, July 26, 2026
Home পুঁজিবাজার স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

শেয়ার বাজারের তালিকাভুক্ত বীমা কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচ্য বছরে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৩১ পয়সা, যা আগের বছরের ২ টাকা ১১ পয়সার চেয়ে কিছুটা বেশি। একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (সিপিএস) ছিল ১ টাকা ৪০ পয়সা, আগের বছরে যা ছিল ৯৩ পয়সা। এছাড়া, ২০২৪ সালের শেষে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ২৭ পয়সায়।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুন, সকাল ১১টায়, ডিজিটাল প্ল্যাটফর্মে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ মে।

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের এই ঘোষণাকে বিনিয়োগকারীরা ইতিবাচকভাবে নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

Recent Comments