Saturday, July 4, 2026
Home পুঁজিবাজার পুঁজিবাজারে বড় দরপতন

পুঁজিবাজারে বড় দরপতন

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১২ জুন) দেশের পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। শেষ দুই ঘণ্টায় শেয়ার বিক্রির চাপে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৩০ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১০২ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন এবং অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে নতুন সপ্তাহের প্রথম দুই কর্মদিবসই পুঁজিবাজারে দরপতন হলো।

এদিন খাদ্য ও আনুষঙ্গিক খাতের শেয়ার বাদে ব্যাংক-বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ওষুধ ও রসায়নসহ সব খাতের শেয়ারের দাম কমেছে। ফলে বড় দরপতন হয়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

ডিএসইর তথ্য মতে, সোমবার বাজারটিতে ৩৫৬ প্রতিষ্ঠানের মোট ১৫ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৭১৯ শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৯৮১কোটি ৪৪ লাখ ৯৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১০৩০ কোটি ৬১ লাখ ৬০ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩২টির, কমেছে ১৪৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩০ দশমিক ৯৭ পয়েন্ট কমে ৬ হাজার ৩১০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৫ দশমিক ৫৮ পয়েন্ট কমে ১ হাজার ৩৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই ৩০ সূচক ৫ দশমিক ৫৮ পয়েন্ট কমে ২ হাজার ১৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল মেঘনা লাইফ ইনস্যুরেন্সের শেয়ার। এরপর সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সি পার্ল বিচ রিসোর্টস অ্যান্ড স্পার শেয়ার। পরের তালিকায় রয়েছে রূপালী লাইফের শেয়ার।

এছাড়া শীর্ষ ১০-এ ছিল যথাক্রমে, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, নাভানা ফার্মাসিটিউক্যালস, সোনালী লাইফ, পেপার প্রসেসিং, আরডি ফুড, ফারইস্ট ইসলামী লাইফের এবং লাফার্জহোলসিম লিমিটেডের শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ১০২ পয়েন্ট কমে ১৮ হাজার ৬৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ২২০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৭টির, কমেছে ১০৪টির ও অপরিবর্তিত রয়েছে ৮৯টির দাম।

দিন শেষে সিএসইতে ৩৯ কোটি ৭১ লাখ ৮৮ হাজার ৮২৫ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ২১ কোটি ৫৫ লাখ ৮ হাজার ৭৮৮ টাকার শেয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আজ জুলাই শহীদদের স্মরণে সভায় থাকবেন প্রধানমন্ত্রী

আজ জুলাই শহীদদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন...

সাবসিডিয়ারির বিনিয়োগকে প্রেফারেন্স শেয়ারে রূপান্তর করবে প্যারামাউন্ট টেক্সটাইল

বস্ত্র খাতে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির পরিচালনা পর্ষদের সভায় সাবসিডিয়ারি বা অঙ্গ প্রতিষ্ঠান ডাইনামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডে বিনিয়োগকৃত অর্থকে প্রেফারেন্স শেয়ারে রূপান্তরের সিদ্ধান্ত...

আইএফআইএলে আমানত হবে দ্বিগুণ ও তিন গুণ

শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি (আইএফআইএল) গ্রাহকদের জন্য ‘মুদারাবা দ্বিগুণ ডিপোজিট স্কিম’ এবং ‘মুদারাবা তিন গুণ ডিপোজিট স্কিম’ চালু করেছে। নির্ধারিত মেয়াদ...

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

এরকম কিছু হতে পারে, সেটা হয়তো দুই দলের সমর্থকদের কেউই কল্পনা করেনি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত নিয়ে গেল নবাগত কেপ ভার্দে। নাটকীয়...

Recent Comments