Saturday, May 30, 2026
Home জাতীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ

নির্বাচনী রোডম্যাপসহ আরো বেশকিছু বিষয় নিয়ে আলোচনা করতে আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি।

প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় দুপুর ১২টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ বৈঠকে উপস্থিত থাকবে। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বণিক বার্তাকে গতকাল এ বৈঠক সম্পর্কে নিশ্চিত করেছেন।

নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে সময় চাওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে। তাদের চাওয়ার পরিপ্রেক্ষিতে বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে বলে ৯ এপ্রিল জানিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। সেদিন তিনি বণিক বার্তাকে বলেছিলেন, ‘আগামী ডিসেম্বরের আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন। আসন্ন বৈঠকে এ বিষয়ে পরিষ্কার রোডম্যাপ জাতির সামনে উপস্থাপন করার দাবি করব। এছাড়া অন্যান্য রাজনৈতিক বিষয় আলোচনা হবে।’

গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ৯ এপ্রিল সকালে এক সংবাদ সম্মেলনে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই চাইব, যাতে তিনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন।’

নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার কথা তুলে ধরে বিএনপির এ নেতা বলেন, ‘তারা (নির্বাচন কমিশন) জুনের মধ্যে সব প্রস্তুতি সমাপ্ত করতে পারবে এবং প্রধান উপদেষ্টা এর আগে আমাদের আশ্বস্ত করেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব কর্মকাণ্ড পরিচালনা করছেন। যেহেতু বিভিন্ন পক্ষের বক্তব্যে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, সেটা পরিষ্কার করার জন্য আমরা তার কাছে আহ্বান জানাব।’

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দ্রুততম সময়ে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দাবি করে আসছিল বিএনপি। কিন্তু জাতির উদ্দেশে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণগুলোয় তা না থাকায় আক্ষেপও প্রকাশ করেছিল দলটি। পরে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে নির্বাচনের সম্ভাব্য সময় উল্লেখ করেন। তাতেও অবশ্য সন্তুষ্ট হয়নি বিএনপি। বরং জামায়াতসহ কিছু দল ও সংগঠন নির্বাচনের আগে সংস্কারের বিষয়কে গুরুত্ব দিলে তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বিএনপি। নির্বাচন ইস্যুতে দীর্ঘ সময়ের মিত্র জামায়াতের সঙ্গেও দৃশ্যমান বিতর্কে জড়িয়ে পড়ে দলটি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, রাষ্ট্রপতিকে অপসারণ ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নিয়েও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর বিরক্ত বিএনপি। সব মিলিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় বিলম্ব, সংস্কার ইস্যু, উপদেষ্টাদের বিভিন্ন মন্তব্য, আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক মামলা প্রত্যাহারসহ বেশকিছু বিষয়েই অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব বেড়েই চলেছে। দুই পক্ষের এ ব্যবধান কমাতে বারবারই সংলাপের আহ্বান জানিয়ে আসছে বিএনপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দুস্থ মানুষের পাশে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ব্যাপক পরিসরে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির...

আদ্-দ্বীন হাসপাতাল ইস্যুতে তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি। এ কারণে তদন্তের সময়সীমা আরও তিন দিন বাড়ানো...

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম মৃত্যুবার্ষিকী

সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের আজ ৪৫তম মৃত্যুবার্ষিকী। চট্টগ্রাম সার্কিট হাউজে ১৯৮১ সালের ৩০ মে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে...

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির ২ কর্মকর্তা বরখাস্ত

বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি পাওয়ায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (২৯ মে) প্রধানমন্ত্রী তারেক রহমানের...

Recent Comments