Sunday, June 14, 2026
Home জাতীয় বিজি প্রেসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন

বিজি প্রেসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের (বিজি প্রেস) সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৫ এপ্রিল বৈঠকটি নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে বৈঠকে উপস্থিত থাকার জন্য বিজি প্রেসের মহাপরিচালককে চিঠি দিয়েছে ইসি। সংস্থাটির উপসচিব রাশেদুল ইসলামের স্বাক্ষরিত চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

বৈঠকে সভাপতিত্ব করবেন ইসির সচিব আখতার আহমেদ। এ ছাড়া ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামীতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন এবং অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের (ইউনিয়ন পরিষদ ব্যতীত) নির্বাচন উপলক্ষে বিভিন্ন ধরনের নির্বাচনী সামগ্রী মুদ্রণের সার্বিক প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণের বিষয়ে আগামী ১৫ এপ্রিল বেলা ১১টায় এক সভার আহ্বান করা হয়েছে (কক্ষ নং-৩১৪)। ওই সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব সভাপতিত্ব করবেন। সভার আলোচ্যসূচিতে রয়েছে—নির্বাচনী কাজে ব্যবহৃত কাগজপত্রের ক্রয়, সংগ্রহ ও সংরক্ষণ; মুদ্রণ কার্যক্রম শুরুর সম্ভাব্য সময় নির্ধারণ; জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার মুদ্রণের প্রস্তুতি; স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ ব্যতীত) নির্বাচনের ব্যালট পেপার মুদ্রণ পরিকল্পনা; সরবরাহ না হওয়া সামগ্রীর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও বিবিধ। আগামী ডিসেম্বরে সংসদ নির্বাচনের লক্ষ্য নিয়ে সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। সাড়ে ১২ কোটির বেশি ভোটারের জন্য ব্যালট পেপার, বিভিন্ন ধরনের ফরম, প্রচারপত্র, আচরণবিধি, ম্যানুয়্যালসহ বিভিন্ন কাগজপত্র ছাপাতে হবে। এতে হাজার টনের মতো কাগজের প্রয়োজন পড়বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম অব্যাহত...

ব্রাজিলকে চাপে রেখে ড্র আদায় মরক্কোর

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত মরক্কোর সঙ্গে পয়েন্ট...

বাজেট ঘোষণার পর একটি পণ্যেরও দাম বাড়েনি: কক্সবাজারে প্রধানমন্ত্রী

বাজেট উপস্থাপনের পর প্রথমবারের মতো বাজারে কোনো জিনিসের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘বাজেট ঘোষণার পর থেকে দেশের সচেতন...

৬০ কিমি বেগে দেশের ১০ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে...

Recent Comments