Sunday, June 14, 2026
Home পুঁজিবাজার বিএসইসির শাস্তির মুখে দুই ব্রোকারেজ হাউস

বিএসইসির শাস্তির মুখে দুই ব্রোকারেজ হাউস

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি সিকিউরিটিজ প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে। প্রতিষ্ঠান দুটি হলো শাহজাহান সিকিউরিটিজ লিমিটেড ও ডাইনেস্টি সিকিউরিটিজ লিমিটেড।

বুধবার (৯ এপ্রিল) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জরিমানার তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার (৮ এপ্রিল) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে কমিশনের ৯৫০তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী, সিকিউরিটিজ সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের দায়ে শাহজাহান সিকিউরিটিজ লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি অনিয়মের প্রমাণ পাওয়ায় এই জরিমানা করা হয়।

অন্যদিকে, ডাইনেস্টি সিকিউরিটিজ লিমিটেড বর্তমানে ক্লায়েন্ট কোড অ্যাকাউন্ট (CCA)-এ কোনো ঘাটতি না থাকলেও অতীতে ঘাটতির প্রমাণ পাওয়ায় তাদেরকেও ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিএসইসি জানিয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এবং বাজারের সুশাসন বজায় রাখতে নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments