Tuesday, May 19, 2026
Home আন্তর্জাতিক হজে এবারও করোনা টিকা বাধ্যতামূলক

হজে এবারও করোনা টিকা বাধ্যতামূলক

চলতি বছরও হজযাত্রীদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করেছে সৌদি সরকারের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক হজযাত্রীকে হজের আবেদনের অন্তত ১০ দিন আগে করোনা টিকার ডোজ নিতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে টিকা সনদের অনুলিপি সংযুক্ত করতে হবে।

২০২৩ সালের হজযাত্রীদের জন্য করোনা টিকার সনদ বাধ্যতামূলক হবে কিনা— ইমেইলের মাধ্যমে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে প্রশ্ন করেছিল আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। জবাবে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে এ তথ্য।

মন্ত্রণালয়ের টুইটবার্তায় বলা হয়েছে, আবেদনপত্রের সঙ্গে টিকা সনদের অনুলিপি যুক্ত করা বাধ্যতামূলক। কোনো আবেদনকারী যদি তা না করেন— তাহলে তাকে হজের অনুমোদন দেওয়া হবে না।

চাঁদের সাপেক্ষে চলতি বছর ২৭ বা ২৮ জুন শুরু হবে হজ। আর এ বছর হজের জন্য যারা আবেদন করেছেন, তাদের আবেদনপত্র যাচাই-বাছাইয়ের কাজ আগামী ৫ মে বা আরবি শাওয়াল মাসের ১৫ তারিখ থেকে শুরু করবে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

ইসলাম ধর্মের ৫টি স্তম্ভের একটির নাম হজ। প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নারী-পুরুষের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ বা আবশ্যিক।

প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লি হজ করতে সৌদি আরবে যান। তবে করোনা মহামারির প্রথম বছর— ২০২০ সীমান্ত ও অভ্যন্তরীণ বিধিনিষেধ থাকার কারণে হজে নিষেধাজ্ঞা দেয় সৌদি। সরকারের বিশেষ অনুমতি নিয়ে ওই বছর সৌদির অতি অল্প সংখ্যক মানুষ হজ করতে পেরেছিলেন।

পরের বছর ২০২১ সালে কেবলমাত্র নিজ দেশের নাগরিকদের হজ করার অনুমতি দেয় সৌদির সরকার। তবে সেই অনুমোদনে বলা হয়েছিল— যেসব নাগরিক করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন— কেবল তারাই হজ করতে পারবেন।

তারপর ২০২২ সালে সীমান্ত বিধিনিষেধ শিথিল করে বিদেশী মুসল্লিদেরও হজের জন্য সৌদিতে আসার অনুমতি দেয় দেশটির সরকার। তবে ওই বছরও টিকার বাধ্যবাধকতা জারি ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সরকারি কর্মীদের জন্য নতুন আইন হচ্ছে

সরকারি কর্মচারীদের জন্য সরকারি চাকরি আইন থাকলেও নতুন করে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস’ নামে আরেকটি আইন করতে যাচ্ছে সরকার। নতুন আইনটি শুধু বিসিএস কর্মকর্তা, না...

তিন ধরনের নতুন নোট ছাড়লো কেন্দ্রীয় ব্যাংক

‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৮ মে) থেকে এসব...

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বিজয় সরণি এলাকার কলমিলতা বাজার মার্কেটে ভোরে লাগা অগ্নিকাণ্ডে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হলে...

বিজিএমইএ সদস্যদের জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বিশেষ কার্ড চালু

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য এবং তাদের পরিবারের অন্যদের উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরের বিশ্ববিখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বিশেষ প্রিভিলেজ কার্ড চালু করা...

Recent Comments