Sunday, June 14, 2026
Home জাতীয় ১৫ হাজার টিকিটের জন্য ৩০ মিনিটে ২০ লাখ অনুরোধ

১৫ হাজার টিকিটের জন্য ৩০ মিনিটে ২০ লাখ অনুরোধ

আগামী ২৪ মার্চের পশ্চিমাঞ্চলগামী ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ সকাল ৮টায়। রেল কর্তৃপক্ষ জানায়, মাত্র আধাঘণ্টার মধ্যে অনলাইনে টিকিট বুকিংয়ের জন্য ২০ লাখেরও বেশি হিট পড়ে। অথচ বরাদ্দ ছিল মাত্র ১৫ হাজার ৭৭৩টি টিকিট।

রেলওয়ের এক কর্মকর্তা জানান, এবার ঈদযাত্রার সব টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হচ্ছে। ফলে কাউন্টারে কোনো ভিড় নেই, যা যাত্রীদের জন্য স্বস্তির বিষয়। টিকিট বিক্রির প্রথম দিনে এখন পর্যন্ত কোনো কারিগরি সমস্যা বা অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

এদিকে, আজ দুপুর ২টায় পূর্বাঞ্চলগামী ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি শুরু হবে। এভাবেই ২০ মার্চ পর্যন্ত প্রতিদিনের জন্য ট্রেনের টিকিট কেনা যাবে।

 

কোন তারিখে কোন টিকিট:১৪ মার্চ:২৪ মার্চের টিকিট   ১৫ মার্চ:২৫ মার্চের টিকিট  ১৬ মার্চ: ২৬ মার্চের টিকিট  ১৭ মার্চ:২৭ মার্চের টিকিট  ১৮ মার্চ:২৮ মার্চের টিকিট ১৯ মার্চ: ২৯ মার্চের টিকিট  ২০ মার্চ:৩০ মার্চের টিকিট

রেল মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে যাত্রীদের চাপ সামলাতে এবার পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। তবে রুট চূড়ান্ত করা হয়নি, যাত্রী চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। গত ৪ মার্চ রেলওয়ের এক প্রস্তুতিমূলক সভায় জানানো হয়, ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে ৩৬টি অতিরিক্ত কোচ সংযুক্ত করা হবে। এছাড়া, ট্রেন চলাচল নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত ইঞ্জিন সংযোজনের প্রস্তাবও এসেছে।

এবারের ঈদযাত্রায় অনলাইন টিকিট বিক্রির এমন সাড়া পাওয়ায় রেল কর্তৃপক্ষ সন্তুষ্ট। তবে যাত্রীরা টিকিট পেতে প্রতিযোগিতায় নামতে বাধ্য হচ্ছেন, যা কিছুটা উদ্বেগেরও কারণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments