Wednesday, April 15, 2026
Home অর্থ-বানিজ্য ওয়ালটন নিয়ে এলো কোরাস ব্র্যান্ডের অত্যাধুনিক সাউন্ডবার

ওয়ালটন নিয়ে এলো কোরাস ব্র্যান্ডের অত্যাধুনিক সাউন্ডবার

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশের বাজারে নিয়ে এসেছে নতুন তিনটি অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ সাউন্ডবার। কোরাস (CHORUS) ব্র্যান্ডের সাউন্ডবারগুলোর মডেল ডব্লিউএসবি১৮০১ (WSB1801), ডব্লিউএসবি১৮০২ (WSB1802) এবং ডব্লিউএসবি২০০ (WSB200)।

উন্নতমানের সাউন্ড কোয়ালিটি, প্রিমিয়াম ডিজাইন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই সাউন্ডবারগুলো সংগীত ও বিনোদনপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করবে। সিনেমা দেখা, গেমিং কিংবা পার্টির জন্য ওয়ালটনের এই সাউন্ডবারগুলো হতে পারে পারফেক্ট চয়েস।

ওয়ালটনের নতুন সাউন্ডবারগুলোর মধ্যে ডব্লিউএসবি১৮০১ (WSB1801) ও ডব্লিউএসবি১৮০২ (WSB1802) মডেল দুটি ১৮০ ওয়াট আরএমএস আউটপুট ক্ষমতাসম্পন্ন। সাবউফার ও সাউন্ডবারের সমন্বয়ে তৈরি এই দুটি মডেল গভীর বেজ ও স্পষ্ট সাউন্ড প্রদান করে। সাউন্ডবারের স্পিকারগুলোর আকার ৫৫×৮৫ মিলিমিটার, যা ব্যালান্সড ও ডিটেইলড সাউন্ড নিশ্চিত করে। ফ্রিকোয়েন্সি রেসপন্স ৪০ হার্জ থেকে ২০ কিলোহার্জ পর্যন্ত হওয়ায় উচ্চ ও নিম্নমাত্রার শব্দ নিখুঁতভাবে শোনা যায়। এতে রয়েছে ব্লুটুথ ৫.৩, এইউএক্স (৩.৫mm), অপটিক্যাল ইন এবং টিভি এআরসি কানেক্টিভিটি, যা বিভিন্ন ডিভাইসের সঙ্গে সহজেই সংযুক্ত করার সুবিধা দেয়। মিউজিক বা অডিও ফাইল প্লেব্যাকের জন্য এতে ইউএসবি পোর্ট ও ৩২জিবি পর্যন্ত স্টোরেজ সাপোর্ট রয়েছে।

শক্তিশালী পারফরম্যান্স প্রত্যাশী ব্যবহারকারীদের জন্য ওয়ালটনের ডব্লিউএসবি২০০ মডেলের সাউন্ডবারটি পারফেক্ট চয়েজ। এটি ২০০ ওয়াট আরএমএস আউটপুট ক্ষমতাসম্পন্ন। এতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের সাবউফার এবং মাল্টি-স্পিকার সেটআপ, যা গভীর বেজ ও স্পষ্ট অডিও প্রদান করে। ডব্লিউএসবি২০০ মডেলটির ফ্রিকোয়েন্সি রেসপন্স ৩০ হার্জ থেকে ১৮ কিলোহার্জ পর্যন্ত, যা আরও বিস্তৃত ও উন্নত সাউন্ড রেঞ্জ নিশ্চিত করে। এতে ৭৫ ডেসিবল পর্যন্ত এস/এন (≥75dB S/N) রেশিও এবং ৪০ ডেসিবল পর্যন্ত (≥40dB) সেপারেশন থাকায় শব্দের স্বচ্ছতা আরও উন্নত হয়েছে।

ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, “ওয়ালটনের নতুন এই সাউন্ডবার সিরিজ আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি, যা গ্রাহকদের অসাধারণ অডিও অভিজ্ঞতা দেবে। উন্নতমানের বেজ, নিখুঁত সাউন্ড ব্যালান্স ও মাল্টিপল কানেক্টিভিটি অপশনের কারণে এই সাউন্ডবারগুলো সব ধরনের বিনোদনের জন্য আদর্শ।”

তিনি জানান, সাউন্ডবারগুলোর রেগুলার মূল্য যথাক্রমে ১৪,৭৫০ টাকা, ১৩,৯৫০ টাকা এবং ১৫,৭৫০ টাকা। নতুন এই ৩ মডেলের সাউন্ডবারে বর্তমানে ১০% বিশেষ ছাড় চলছে।

নতুন সাউন্ডবারগুলোর ডিজাইন অত্যন্ত প্রিমিয়াম, যা ঘরের যেকোনো ইন্টেরিয়রের সঙ্গে মানিয়ে যাবে। ডব্লিউএসবি১৮০১ ও ডব্লিউএসবি১৮০২ মডেলগুলোর সাবউফারের ডাইমেনশন ১৯০ × ৩০৬ × ৩৬৮ মিমি এবং সাউন্ডবারের ডাইমেনশন ৯০০ × ১০৫ × ৭০ মিমি, যা কম্প্যাক্ট এবং স্টাইলিশ লুক প্রদান করে। অন্যদিকে, ডব্লিউএসবি২০০ মডেলের সাবউফারের আকার ১৯০ × ৩৭৩ × ৩২০ মিমি এবং সাউন্ডবারের আকার ৯০০ × ৭২ × ৯৩ মিমি, যা আরও শক্তিশালী অডিও আউটপুট নিশ্চিত করতে সহায়ক। ওয়ালটনের নতুন এই সাউন্ডবার সিরিজ এখন ওয়ালটন প্লাজা ও ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট (https://waltondigitech.com/products/music/speaker) থেকে ক্রয় করা যাবে। প্রতিটি মডেলের সাথেই থাকছে ১ বছরের ওয়ারেন্টি, যা গ্রাহকদের জন্য দিচ্ছে বাড়তি নির্ভরযোগ্যতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ সুদে ঋণ দেবে ইউসিবি-এসএমই ফাউন্ডেশন

ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের গ্রাহকদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি...

শাহ্জালাল ইসলামী ব্যাংক এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯২তম সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯২তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীয়াহ্...

মৌলভীবাজারে ‘জল তরঙ্গ’ প্রকল্পের উদ্বোধন করল এমটিবি ফাউন্ডেশন

বিশ্ব পানি দিবস ২০২৬’ উদযাপনের অংশ হিসেবে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি মৌলভীবাজার জেলার কাগাবলা, প্রেম নগর ও সাতবাগ এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ‘জল তরঙ্গ’ প্রকল্পের...

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তাকে পুরস্কৃত করল ওয়ালটন

দেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে বিক্রয়, মুনাফা ও ব্যবসায়িক সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদান রাখায় ১৮৮টি প্লাজা, বিক্রয় ব্যবস্থাপক, প্রতিনিধি এবং কর্মকর্তাকে পুরস্কৃত করেছে ওয়ালটন।...

Recent Comments