ঈদ উৎসবকে আরও আনন্দময় করতে ব্র্যাক ব্যাংক তাদের কার্ডধারীদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে। ইলেকট্রনিকস, হোম অ্যাপ্লায়েন্স এবং মোবাইল ফোনের কেনাকাটায় ব্যাংকটির ক্রেডিট কার্ডধারীরা উপভোগ করতে পারবেন ২৪ মাস পর্যন্ত ০ শতাংশ সুদে পে-ফ্লেক্স সুবিধা। পাশাপাশি, ৫০টিরও বেশি ই-কমার্স প্ল্যাটফর্মে কেনাকাটায় ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
ব্র্যাক ব্যাংক ঈদ কেনাকাটাকে আরও উপভোগ্য করতে দিচ্ছে ক্যাশব্যাক ও রিওয়ার্ড পয়েন্ট সুবিধা। ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা নির্দিষ্ট ব্র্যান্ডের পণ্য কিনলে ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন। অন্যদিকে, ডেবিট কার্ডধারীরা পিওএস ও কিউআর ট্রানজ্যাকশনে পাচ্ছেন পাঁচগুণ বেশি রিওয়ার্ড পয়েন্ট। আর্টিসান, লা রিভ, অ্যাডিডাস, পুমা, নাইকি এবং লিভাইসের মতো জনপ্রিয় ব্র্যান্ডের পণ্যে মিলবে এই বিশেষ সুবিধা।
এছাড়াও, আড়ং, বাটা ও ইল্লিয়ীনের অনলাইন কেনাকাটায় গ্রাহকরা পাবেন ১০ শতাংশ ক্যাশব্যাক।
ফুডপান্ডা ও ফুডি থেকে খাবার অর্ডার করলেও ব্র্যাক ব্যাংকের কার্ডধারীরা আকর্ষণীয় ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এছাড়াও, সহজ, পরিবহন ডটকম এবং বিডি টিকিটস থেকে ভ্রমণ টিকিট কেনার ক্ষেত্রে ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
রমজান মাসজুড়ে নির্দিষ্ট স্যালন ও পার্লারে ক্রেডিট কার্ড ব্যবহার করলে গ্রাহকরা বিশেষ ক্যাশব্যাক পাবেন। পাশাপাশি, দেশজুড়ে বিভিন্ন জনপ্রিয় শপিং মল ও গ্রোসারি স্টোর থেকে কেনাকাটায় ব্র্যাক ব্যাংক কার্ডধারীরা ২ হাজার বোনাস রিওয়ার্ড পয়েন্ট উপভোগ করতে পারবেন।
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, “আমরা আমাদের গ্রাহকদের জন্য সবসময় সেরা অফার নিয়ে আসি, যাতে তারা বিশেষ মুহূর্তগুলো আরও আনন্দের সঙ্গে উদ্যাপন করতে পারেন। রমজান ও ঈদ উপলক্ষে আমাদের অফারগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে গ্রাহকরা সব ধরনের কেনাকাটায় সুবিধা পান।”
ব্র্যাক ব্যাংকের এই অফার সম্পর্কে আরও জানতে গ্রাহকরা ২৪ ঘণ্টার কল সেন্টার (১৬২২১) নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা ভিজিট করতে পারেন: https://www.bracbank.com/ramadan2025/


