Tuesday, June 16, 2026
Home কর্পোরেট ব্র্যাক ব্যাংকের কার্ডধারীদের জন্য ঈদ শপিংয়ে ৫০ %পর্যন্ত ছাড়

ব্র্যাক ব্যাংকের কার্ডধারীদের জন্য ঈদ শপিংয়ে ৫০ %পর্যন্ত ছাড়

ঈদ উৎসবকে আরও আনন্দময় করতে ব্র্যাক ব্যাংক তাদের কার্ডধারীদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে। ইলেকট্রনিকস, হোম অ্যাপ্লায়েন্স এবং মোবাইল ফোনের কেনাকাটায় ব্যাংকটির ক্রেডিট কার্ডধারীরা উপভোগ করতে পারবেন ২৪ মাস পর্যন্ত ০ শতাংশ সুদে পে-ফ্লেক্স সুবিধা। পাশাপাশি, ৫০টিরও বেশি ই-কমার্স প্ল্যাটফর্মে কেনাকাটায় ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

ব্র্যাক ব্যাংক ঈদ কেনাকাটাকে আরও উপভোগ্য করতে দিচ্ছে ক্যাশব্যাক ও রিওয়ার্ড পয়েন্ট সুবিধা। ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা নির্দিষ্ট ব্র্যান্ডের পণ্য কিনলে ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন। অন্যদিকে, ডেবিট কার্ডধারীরা পিওএস ও কিউআর ট্রানজ্যাকশনে পাচ্ছেন পাঁচগুণ বেশি রিওয়ার্ড পয়েন্ট। আর্টিসান, লা রিভ, অ্যাডিডাস, পুমা, নাইকি এবং লিভাইসের মতো জনপ্রিয় ব্র্যান্ডের পণ্যে মিলবে এই বিশেষ সুবিধা।

এছাড়াও, আড়ং, বাটা ও ইল্লিয়ীনের অনলাইন কেনাকাটায় গ্রাহকরা পাবেন ১০ শতাংশ ক্যাশব্যাক।

ফুডপান্ডা ও ফুডি থেকে খাবার অর্ডার করলেও ব্র্যাক ব্যাংকের কার্ডধারীরা আকর্ষণীয় ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এছাড়াও, সহজ, পরিবহন ডটকম এবং বিডি টিকিটস থেকে ভ্রমণ টিকিট কেনার ক্ষেত্রে ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।

রমজান মাসজুড়ে নির্দিষ্ট স্যালন ও পার্লারে ক্রেডিট কার্ড ব্যবহার করলে গ্রাহকরা বিশেষ ক্যাশব্যাক পাবেন। পাশাপাশি, দেশজুড়ে বিভিন্ন জনপ্রিয় শপিং মল ও গ্রোসারি স্টোর থেকে কেনাকাটায় ব্র্যাক ব্যাংক কার্ডধারীরা ২ হাজার বোনাস রিওয়ার্ড পয়েন্ট উপভোগ করতে পারবেন।

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, “আমরা আমাদের গ্রাহকদের জন্য সবসময় সেরা অফার নিয়ে আসি, যাতে তারা বিশেষ মুহূর্তগুলো আরও আনন্দের সঙ্গে উদ্‌যাপন করতে পারেন। রমজান ও ঈদ উপলক্ষে আমাদের অফারগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে গ্রাহকরা সব ধরনের কেনাকাটায় সুবিধা পান।”

ব্র্যাক ব্যাংকের এই অফার সম্পর্কে আরও জানতে গ্রাহকরা ২৪ ঘণ্টার কল সেন্টার (১৬২২১) নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা ভিজিট করতে পারেন: https://www.bracbank.com/ramadan2025/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ...

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত  কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায়...

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে এবিবি’র স্বাগত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ব্যাংকটির জন্য নতুনভাবে যাত্রা শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ...

Recent Comments