Tuesday, June 16, 2026
Home পুঁজিবাজার বিএসইসির নজরদারিতে অনিয়মের শঙ্কা: দুদক

বিএসইসির নজরদারিতে অনিয়মের শঙ্কা: দুদক

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সার্ভেইল‍্যান্স সিস্টেম ব্যবহারে অনিয়ম হয়ে থাকতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১০ মার্চ) বিএসইসির সার্ভেইল‍্যান্স সিস্টেম তদন্ত করতে গিয়ে এমন আশঙ্কার কথা জানায় সংস্থাটি।

এদিন সকাল সাড়ে ১১টা থেকে বিএসইসি কার্যালয়ে অভিযান পরিচালনা করে দুদকের চার সদস্যের একটি দল। দলটির নেতৃত্বে ছিলেন দুজন সহকারী পরিচালক। অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ সাংবাদিকদের জানান, বিএসইসির সার্ভেইল‍্যান্স সিস্টেম নির্ধারিত রুমের বাইরে অন্য একটি রুমে সংযুক্ত ছিল, যা যথাযথ নিরাপত্তার জন্য প্রশ্নবিদ্ধ। কারণ, পুঁজিবাজারের সংবেদনশীল তথ্য এখান থেকে পাচার হলে বাজারে কারসাজির সুযোগ তৈরি হতে পারে।

তিনি আরও জানান, ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় যে রেগুলেটরি ইনফরমেশন সিস্টেম (আরআইএস) সফটওয়্যার ইনস্টল করার কথা ছিল, তা বাস্তবায়ন হয়নি। ২০১৮ সালে শুরু হওয়া এই প্রকল্প ২০২২ সালে শেষ হলেও সফটওয়্যারটি ইনস্টল, ব্যবহার বা হস্তান্তর করা হয়নি।

দুদকের অনুসন্ধানে উঠে আসে, এই প্রকল্পের বাজেট ছিল ২৮ কোটি টাকা। তবে ব্যয় সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য না থাকায় এখানে অনিয়মের সম্ভাবনা রয়েছে বলে মনে করছে দুদক। এ বিষয়ে আরও তদন্ত প্রয়োজন বলে জানান রাজু আহমেদ। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্প পরিচালক সাইফুর রহমানের সঙ্গে আলোচনার পর বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও অন্য শাখা চলতে বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে...

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন এমডি রিয়াদ মাহমুদ চৌধুরী

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন রিয়াদ মাহমুদ চৌধুরী। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড...

বেনজীরকে শপিং মলে ডেকে পুলিশের হাতে তুলে দেন তার বন্ধু

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে এক ঘনিষ্ঠ বন্ধু দেখা করার কথা বলে শপিং মলে ডেকে নেন। পরে...

নারী কর্মীদের জন্য এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

‘হার এশিয়াটিক সার্কেল’–এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন এশিয়াটিক থ্রিসিক্সটির চেয়ারপারসন সারা যাকের। বাতিঘর আর্ট স্পেস, বনানী, ঢাকা। ১৫ জুন ২০২৬ছবি: আয়োজকদের সৌজন্যে নারী কর্মীদের সৃজনশীল...

Recent Comments