Friday, July 3, 2026
Home পুঁজিবাজার শেয়ারবাজারে লেনদেন ৭৬৫ কোটি টাকা ছাড়িয়েছে

শেয়ারবাজারে লেনদেন ৭৬৫ কোটি টাকা ছাড়িয়েছে

ঈদের ছুটির পর দেশের শেয়ারবাজারে সূচক ও লেনদেন ধারাবাহিকভাবে বাড়ছে। আগের দিনের ধারাবাহিকতায় বুধবার (২৬ এপ্রিল) সূচকের সঙ্গে লেনদেনে উত্থানের ধারা অব্যাহত আছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৭৬৫ কোটি টাকা ছাড়িয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক শূন্য দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ২১৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৪৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৬৪টি কোম্পানির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত আছে ২১২টির।

ডিএসইতে মোট ৭৬৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৭১৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪৫১ পয়েন্টে অবস্থান করছে। অন্যান্য সূচকও বেড়েছে।

সিএসইতে ১৬০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৪৪টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত আছে ৭২টির। দিন শেষে সিএসইতে ৯ কোটি ৬৭ লাখ ৩১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments