Thursday, July 16, 2026
Home কর্পোরেট দেশের বাজারে দুটি ইলেকট্রিক বাইক আনল রিভো, এক চার্জে চলবে ৮৫ কিলোমিটার

দেশের বাজারে দুটি ইলেকট্রিক বাইক আনল রিভো, এক চার্জে চলবে ৮৫ কিলোমিটার

বাংলাদেশের বাজারে নতুন দুই বৈদ্যুতিক বাইক এনেছে রিভো। ‘এ১০’ ও ‘এ১২’ মডেলের বাইক দুটির সর্বোচ্চ গতি ঘণ্টায় যথাক্রমে ৩৫ ও ৪৭ কিলোমিটার। শুধু তাই নয়, একবার পূর্ণ চার্জে বাইক দুটি যথাক্রমে ৭৫ থেকে ৮৫ এবং ৬৫ থেকে ৭৫ কিলোমিটার পথ চলতে পারে। গতকাল শনিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ইভি লাইফ বিডির প্রদর্শনী কেন্দ্রে বৈদ্যুতিক বাইক দুটি বাজারে আনার ঘোষণা দেন রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভেন নেইল। এ সময় ইভি লাইফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিচালক সোহেল বিন আজাদসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, এ১২ মডেলের বাইকে রয়েছে ৬০ ভোল্টের ২৬ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি এবং ১ হাজার ওয়াটের মোটর। এর ফলে বাইকটি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৪৭ কিলোমিটার গতিতে স্বচ্ছন্দে পথ চলতে পারে। আসনের নিচে সুপরিসর জায়গা থাকায় হেলমেটসহ অন্যান্য বস্তু সহজেই রাখা যায়। মাটি থেকে বাইকটির উচ্চতা (গ্রাউন্ড ক্লিয়ারেন্স) ১৫৫ মিলিমিটার। বাইকটিতে আকারে বড় ডিজিটাল স্পিডোমিটার থাকায় সহজেই বাইকের যাবতীয় তথ্য জানার সুযোগ মিলে থাকে।

‘এ১০’ মডেলের বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩৫ কিলোমিটার। ছয় থেকে সাত ঘণ্টায় পূর্ণ চার্জ হতে সক্ষম বাইকটিতে আসনের নিচে সুপরিসর জায়গা থাকায় হেলমেটসহ অন্যান্য বস্তু সহজেই রাখা যায়। মাটি থেকে বাইকটির উচ্চতা (গ্রাউন্ড ক্লিয়ারেন্স) ১২০ মিলিমিটার। বাইকটিতে এলইডি মিটারের পাশাপাশি নিরাপত্তার জন্য হাইড্রোলিক ব্রেকও রয়েছে। ‘এ১০’ ও ‘এ১২’ মডেলের বাইক দুটির দাম ধরা হয়েছে যথাক্রমে ৭৯ হাজার ৯০০ টাকা ও ৯৯ হাজার ৯০০ টাকা। দুটি বাইকেই দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ ছয় মাস পর্যন্ত ডোরস্টেপ সার্ভিস পাওয়া যাবে।

সোহেল বিন আজাদ বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে এক টাকায় বাইক জেতার সুযোগ দিচ্ছে রিভো। এই অফারের আওতায় ‘এ১০’ ও ‘এ১২’ মডেলের বৈদ্যুতিক বাইক কিনলেই তিনটি স্ক্র্যাচ কার্ড দেওয়া হবে। কার্ডগুলো ঘষে ১০ হাজার টাকা ক্যাশব্যাক, স্মার্ট ওয়াচ, এয়ারবার্ডস বা ‘এ১০’ বাইকসহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ পাবেন ক্রেতারা। ঈদুল ফিতর পর্যন্ত এই অফার চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: প্রধানমন্ত্রী

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

আল-আরাফাহ্ ব্যাংকের বদিউর চেয়ারম্যান, সেলিম ইসি প্রধান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালনা পর্ষদের...

এমটিবির এজিএমে ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। বৃহস্পতিবার...

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটডর (এস.ই.এল) মধ্য সমঝাতা স্মারক স্বাক্ষরিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে গ্রাহকদের জন্য আবাসন ঋণ সুবিধা আরও সহজলভ্য করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।...

Recent Comments