Thursday, July 16, 2026
Home পুঁজিবাজার বিএসইসি কর্মকর্তা-কর্মচারী‌রা কাজে ফিরেছেন

বিএসইসি কর্মকর্তা-কর্মচারী‌রা কাজে ফিরেছেন

কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো নিয়ে গত বুধবার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও তিন কমিশনারের কাছে চার দফা দাবি তুলে ধরেন কর্মকর্তা-কর্মচারীরা। দাবি আদায়ে কার্যালয়েই তাদের অবরুদ্ধ করে রাখা হয়। পরে সেনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে চেয়ারম্যান ও কমিশনারদের উদ্ধার করে।

কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তা-কর্মচারীরা। রোববার (৯ মার্চ) সপ্তাহের প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দপ্তরে যোগ দেন।

বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এ সংক্রান্ত বিবৃ‌তি‌তে বলা হ‌য়ে‌ছে, দেশের পুঁজিবাজারের স্বার্থে ও বিশ্ব দরবারে বাংলাদেশের পুঁজিবাজারের ভাবমূর্তি যাতে বিনষ্ট না হয়, সে কারণে কমিশনের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দপ্তরের কাজে অতি সত্ত্বর যোগদানের উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।

এদিকে বিএসইসিতে ঘটে যাওয়া ঘটনায় আজ সকালে কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের সঙ্গে বৈঠক করতে এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন (ডিবিএ), সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) ও শীর্ষস্থানীয় কয়েকটি ব্রোকারেজ হাউসের শীর্ষ কর্মকর্তারা।

এর আগে কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো নিয়ে গত বুধবার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও তিন কমিশনারের কাছে চার দফা দাবি তুলে ধরেন কর্মকর্তা-কর্মচারীরা। দাবি আদায়ে কার্যালয়েই তাদের অবরুদ্ধ করে রাখা হয়। পরে সেনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে চেয়ারম্যান ও কমিশনারদের উদ্ধার করে।

উদ্ধার অভিযানকালে বিএসইসির কয়েকজন কর্মকর্তা–কর্মচারী আহত হন। এর প্রতিবাদে চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের এক দফা দাবিতে গত বৃহস্পতিবার কর্মবিরতির ঘোষণা দেন বিক্ষুব্ধ কর্মকর্তা–কর্মচারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: প্রধানমন্ত্রী

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

আল-আরাফাহ্ ব্যাংকের বদিউর চেয়ারম্যান, সেলিম ইসি প্রধান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালনা পর্ষদের...

এমটিবির এজিএমে ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। বৃহস্পতিবার...

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটডর (এস.ই.এল) মধ্য সমঝাতা স্মারক স্বাক্ষরিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে গ্রাহকদের জন্য আবাসন ঋণ সুবিধা আরও সহজলভ্য করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।...

Recent Comments