বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সোশ্যাল ইসলামী ব্যাংক আছিরগঞ্জ উপশাখা সম্প্রতি আছিরগঞ্জ হাই স্কুল ও কলেজে একটি আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি পরিচালনা করেছে। এই উদ্যোগটি ব্যাংকিং সম্পর্কিত সচেতনতা তৈরি এবং আর্থিক শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আছিরগঞ্জ হাই স্কুল ও কলেজের অধ্যক্ষ শফিউল আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক মুনিরুল ইসলাম। আছিরগঞ্জ উপশাখার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন ভুঁইয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং সেবা, সঞ্চয়, ঋণ, ডিজিটাল ব্যাংকিংসহ অন্যান্য আর্থিক বিষয়ক সচেতনতা বৃদ্ধি করা হয়। শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে ব্যাংকিং সেবা ব্যবহারের গুরুত্ব সম্পর্কে জানেন এবং আর্থিক স্বাধীনতা অর্জনের পথ সম্পর্কে সচেতন হন। এ ধরনের উদ্যোগ আগামী দিনে আরও সম্প্রসারিত হলে দেশের তরুণ প্রজন্মের মধ্যে আর্থিক সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি পাবে, যা তাদের ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে সাহায্য করবে।


